Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ১২:৫৩ PM
Barisal News
Latest News
Home » সারা বিশ্ব » স্বাস্থ্য » চিকিৎসায় নোবেল পেলেন ৩ জন
৫ October ২০২০ Monday ৪:৪২:০৪ PM
Print this E-mail this

চিকিৎসায় নোবেল পেলেন ৩ জন


অনলাইন নিউজ ডেস্কঃ

সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করে

এবার চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। ‘হেপাটাইটিস সি ভাইরাস আবিস্কারে জন্য’ হার্ভি জে অল্টার, মাইকেল হোগটন ও চার্লস এম রাইসকে যৌথভাবে নোবেলে ভূষিত করা হয়েছে।

নোবেল জুরি বোর্ড জানিয়েছে, আমেরিকান হার্ভি জে অল্টার একা পুরস্কারের অর্ধেক এবং অধ্যাপক চার্লস এম রাইস ও ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হোগটন দুইজনে মিলে পাবেন বাকি অর্ধেক।

জুরি বোর্ড এও জানিয়েছে, তিনজনকে ‘রক্তজনিত হেপাটাইটিসের বিরুদ্ধে লড়াইয়ে নির্ধারিত অবদানের জন্য’ সম্মানিত করা হয়েছে। এটি একটি বিশ্বব্যাপী স্বাস্থ্য সমস্যা। যা সারাবিশ্বের মানুষের মধ্যে সিরোসিস এবং লিভারের ক্যানসার সৃষ্টি করে।

সোমবার (০৫ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করে নোবেল কমিটি। আর চিকিৎসায় নোবেল দেওয়ার মাধ্যমে এ বছরের কর্মসূচি শুরু হয়েছে।

এরপর মঙ্গলবার (০৬ অক্টোবর) পদার্থবিদ্যায়, বুধবার (০৭ অক্টোবর) রসায়নশাস্ত্রে, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (০৯ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

এর আগে নোবেল ফাউন্ডেশন জানিয়েছিল, এবার ডিসেম্বরে নোবেল পুরস্কার দেওয়ার রাজকীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে নোবেলজয়ীরা তাদের নিজ নিজ দেশে বসেই ওয়েবিনারে অংশগ্রহণের মাধ্যমে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

এর আগে ২০১৯ সালে চিকিৎসায় নোবেল পান তিনজন। তারা হলেন- উইলিয়াম কাইলিন জুনিয়র, স্যার পিটার র‌্যাটক্লিফ ও গ্রেগ সেমেনজা।  অক্সিজেনের প্রাপ্যতার সঙ্গে শরীরের কোষের সাড়া দেওয়ার প্রক্রিয়া নিয়ে গবেষণা করে গতবছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পান মার্কিন ও ব্রিটিশ তিন বিজ্ঞানী।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বদর দিবস ও সমকালীন বিশ্ব: ঈমানি শক্তিতে জেগে ওঠার আহ্বান
জানের প্রস্তুতি ও সফল সিয়াম সাধনার পূর্ণাঙ্গ
শবেবরাতে আমল ও ফজিলত
‘লাইলাতুম মুবারাকা’ বা বরকতময় রাত
পুরনো রূপে ফিরছে লাকুটিয়ার জমিদার বাড়ি
ভালো নেই বরিশালের তবলা শিল্প
” মাটির সাথে কৃষকের মেলবন্ধন ” – বাঙালির ঐতিহ্য “‘নবান্ন উৎসব “
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com