সৈয়দ মুন্নাঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে চার নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২৩ জনে।বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানান।মৃতরা হলেন- বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা উজ্জলা বেগম (৭৫), পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দা আলো বেগম (৩৬), ভোলার দৌলতখান উপজেলার কুলসুম বেগম (৬০), পিরোজপুরের নেছারবাদ উপজেলার বাসিন্দা লাবনী আক্তার (২৮) এবং বরগুনার সদর উপজেলার বাসিন্দা এমদাদুল হক (৬০)।স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ বলেন, এদের মধ্যে তিনজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন ভোলা সদর হাসপাতালে ও একজন নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯৭ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে গোটা বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৯৯১ রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ২৭ হাজার ৯৬৫ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন; এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৮৫১ জন রোগী।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ