Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ১১:৫১ AM
Barisal News
Latest News
Home » চরফ্যাশন » বিশেষ প্রতিবেদন » ভোলা » দেশের ২য় সুন্দরবনে পরিণত হচ্ছে কুকরি-মুকরি
৪ March ২০২৪ Monday ৬:৪৭:৫৯ PM
Print this E-mail this

দেশের ২য় সুন্দরবনে পরিণত হচ্ছে কুকরি-মুকরি


এম,এইচ,চুন্নু।।ভোলা থেকে ফিরেঃ

বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের আদলে তৈরি হচ্ছে ভোলার চরফ্যাশনের কুকরি-মুকরি। ইতোমধ্যে এ দ্বীপ ১০ হাজারের বেশি হরিণসহ অসংখ্য বন্যপ্রাণীর আশ্রয়স্থলে পরিণত হয়েছে।

এখানে রয়েছে তিন হাজার হেক্টর ম্যানগ্রোভ বাগানে এক কোটির বেশি বিভিন্ন প্রজাতির গাছ। যার বেশিরভাগ, কেওড়া, বাইন, সুন্দরী, গোলপাতাসহ নানা প্রজাতির।

বনবিভাগ বলছে, দুই শতাধিক বছরের পুরোনো এ দ্বীপে বনবিভাগের প্রচেষ্টায় যেভাবে প্রাকৃতিকভাবে গড়ে উঠছে সবুজ বেষ্টনী। এতে এটি হতে পারে দেশের ২য় সুন্দরবন।

জানা গেছে, দেশের ১৬টি উপকূলীয় জেলার মধ্যে অন্যতম দ্বীপজেলা ভোলা। এ জেলার চরফ্যাশনের সাগর উপকূলে ১৯১২ সালে জেগে ওঠে কুকরি-মুকরি। একদিকে বনায়ন আর অন্যদিকে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এ দ্বীপটি যেন ধীরে ধীরে সুন্দরবনে রূপ নিচ্ছে। চারদিকে বাহারি বৃক্ষ, সরু খাল, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য দেখে বোঝার উপায় নেই এটি আসলে সুন্দরবন কিনা। প্রথম দর্শনে পর্যটকরা এসে এই দ্বীপকে সুন্দরবনের চেয়ে কোনো অংশ কম নয় বলে মন্তব্য করছেন।  

তারা বলছেন, কুকরি-মুকরি হতে পারে আরেক সুন্দরবন, যা বাস্তবায়নে সরকারের এগিয়ে আসার দাবি তাদের।

পর্যটক এমরান হোসেন, সোহরাব উদ্দিন ও লিয়াকত হোসেন বলেন, আমরা সুন্দরবন গিয়েছি, সেখানে চারপাশের বৃক্ষ ও পরিবেশ যেমন দেখতে পেয়েছি, তার সব রয়েছে কুকরি-মুকরিতে। বলা যায় এটি সুন্দরবনের চেয়ে কোনো অংশে কম নয়, সরকার পদক্ষেপ নিলে এটিও সুন্দরবনে রূপ নেবে। তখন এ দ্বীপে আরও পর্যটকদের সমাগম হবে এবং স্থানীয়ভাবে অর্থনীতির উন্নয়ন হবে।

স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান বলেন, আমাদের কুকরি মুকুরি প্রাকৃতিকভাবে নৈসর্গিক সৈন্দর্যে ভরা। তাই দূর-দূরান্ত থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসেন। হরিণ-বানর আর বনের সৌন্দর্য দেখে মুগ্ধ হন তারা।

এদিকে সৌন্দর্য আর নয়নাভিরাম দৃশ্যের সঙ্গে ম্যানগ্রোভ বাগানের সারি সারি বৃক্ষ কাছে টানে প্রকৃতিপ্রেমীদের। তারা ছুটছেন হরিণ, বানরসহ বিভিন্ন প্রাণী দেখতে।

সাগর উপকূলের ঢালচর ও তারুয়া দ্বীপের সঙ্গে সমন্বয় করা হলে কুকরি-মুকরি গড়ে উঠবে সুন্দরবনে এমনটাই মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

কুকরি-মুকরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন বলেন, সুন্দরবন এবং কুকরি মুকরি দেখতে অনেকটা একই রকম। সুন্দরবনে যা আছে এখানেও তাই আছে। তবে তাডুয়া ও ঢালচরসহ বেশকিছু দ্বীপকে এর আওতায় আনা হলে এক সময় এটি সুন্দরবনের পর্যায়ে পৌঁছে যাবে।

এদিকে কুকরি-মুকরিকে সুন্দরবনের পর্যায়ে নিয়ে আসার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন চলছে বলে জানান, উপকূলীয় বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ শহিদুল হক।  

তিনি বলেন, প্রকল্পগুলো বাস্তবায়ন হলে অচিরেই এটি সুন্দরবনে পরিণত হবে।

উল্লেখ্য, ১৯৭৩-৭৪ সালে বনায়নের পর ১৯৯৬ সালে বন্যপ্রাণী অবমুক্ত করা হয় এ দ্বীপে। কুকরি-মুকরি একদিকে যেমন সৌন্দর্য ছড়াচ্ছে অন্যদিকে গড়ে উঠছে আরেক সুন্দরবন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com