Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ১০:৫০ AM
Barisal News
Latest News
Home » তজুমদ্দিন » ভোলা » তজুমদ্দিনে পল্লীসেবার আয়োজনে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
১৭ March ২০২৪ Sunday ৬:২০:১৫ PM
Print this E-mail this

তজুমদ্দিনে পল্লীসেবার আয়োজনে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত


তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

বেসরকারী উন্নয়ন সংস্থা পল্লীসেবা সংস্থার আয়োজনে ভোলার তজুমদ্দিনে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করেন। রবিবার (১৭ মার্চ) সকাল ১০টায় খাসেরহাট পল্লীসেবা সংস্থার প্রধান কার্যালয় থেকে একটি র‌্যালী বের করে সড়ক প্রদক্ষিন করে শেষ হয়। পরে পল্লীসেবা সংস্থার প্রধান কার্যালয়ের হলরুমে এইচ.আর এ্যাডমিক তরুন কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পল্লীসেবা সংস্থার নির্বাহি পরিচালক মো. ফারুক হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, শম্ভুপুর এম.আর রেসিডেন্সিয়াল একাডেমির পরিচালক শরীফ মোঃ রফিক উল্যাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লীসেবা সংস্থার চিফ একাউন্টেট সবুজ চন্দ্র দাস, অডিট অফিসার মোঃ সোহেল, মনিটর অফিসার নাঈম হোসেন, অগ্রসর ম্যানেজার গৌতম মজুমদারসহ পল্লীসেবা সংস্থার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পরে জাতীয় শিশু দিবস উপলক্ষে ৬০জন শিশুর মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগীতায় প্রথম হন আফিয়া ও দ্বিতীয় হন আরাফাত। পরে প্রথম ও দ্বিতীয়সহ প্রতিযোগীতায় অংশ নেয়া সকল শিশুর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com