Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৯:৪৫ AM
Barisal News
Latest News
Home » তজুমদ্দিন » ভোলা » নিখোঁজের ৩ দিনপর পুকুরে মিললো মরদেহ, পরিবারের দাবি হত্যা
৪ April ২০২৪ Thursday ১:১৩:১৭ PM
Print this E-mail this

নিখোঁজের ৩ দিনপর পুকুরে মিললো মরদেহ, পরিবারের দাবি হত্যা


তজুমদ্দিন (ভোলা)প্রতিনিধিঃ

ভোলায় নিখোঁজের ৩ দিনপর পুকুর থেকে মো. কালু নামের ষাটোর্ধ এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজার সংলগ্ন পাটোয়ারী বাড়ির পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত কালু তজুমউদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ফকিরহাট গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। গত ৩১ মার্চ বিকেল থেকে তিনি নিখোঁজ হোন।

পরিবারের বরাতে পুলিশ জানায়, মৃত কালু গত ৩১ মার্চ বিকেল থেকে নিখোঁজ হোন। নিখোঁজের পর থেকে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজের ৩ দিনপর আজ দুপুরে একটি পুকুর থেকে তাঁর ভাসমান মরদেহ পাওয়া যায়।

পুলিশ আরও জানায়, মৃত কালুর লাশের শরীরে কিছু ক্ষত রয়েছে। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী এটি হত্যা মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট ব্যীতত মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব না।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com