Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৯:৪৬ AM
Barisal News
Latest News
Home » তজুমদ্দিন » ভোলা » তজুমদ্দিনে উপজেলা নির্বাচনে আ’লীগের প্রতিদ্বন্দ্বী আ’লীগ, মাঠে নেই অন্যরা
৮ April ২০২৪ Monday ৬:০৩:১৫ PM
Print this E-mail this

তজুমদ্দিনে উপজেলা নির্বাচনে আ’লীগের প্রতিদ্বন্দ্বী আ’লীগ, মাঠে নেই অন্যরা


তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পরই নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী আগামী ২১ মে তৃতীয় দফায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার তজুমদ্দিনে উপজেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে কমিশনের দিনক্ষণ ঘোষনার পর শুধু আ’লীগের প্রার্থীরা মাঠে থাকলেও বিএনপি ভোট বর্জন করায় বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, বাংলাদেশ কংগ্রেসপার্টি, ইসলামি আন্দোনল বাংলাদেশসহ অন্য কোন দলের প্রার্থীদের মাঠে দেখা যায়নি।

ফলে জাতীয় নির্বাচনের মত এই নির্বাচনেও আ’লীগের প্রতিদ্বন্দ্বী আ’লীগেই। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা তাদের কর্মি সমর্থক নিয়ে দিনরাত প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

সুত্রে জানা গেছে, আগামী উপজেলা পরিষদ নির্বাচন ৪ দফায় সম্পন্ন হচ্ছে এমন সংবাদটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয় দেশব্যাপী। এরই অংশ হিসেবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার তজুমদ্দিনে সম্ভাব্য চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী তাদের কর্মি সমর্থক নিয়ে দিনরাত গণসংযোগ শুরু করে। এ বছর স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না থাকার সুযোগে একাধিক প্রার্থী তাদের প্রার্থীতা জানান দিয়ে নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন।

নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা ছাড়াও প্রচার প্রচারণা চালাচ্ছেন পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। ইতিমধ্যে অনেক প্রার্থী ভোটারদেরকে শুভেচ্ছা জানিয়ে পোষ্টার লাগানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচার চালাচ্ছে কর্মি সমর্থকরা। সম্ভাব্য প্রার্থীরা সবাই ক্ষমাসীন দলের কর্মি সমর্থক। তবে নির্বাচনের মাঠে নেই অন্যকোন দলের প্রার্থী।

তজুমদ্দিনে উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও ভোলা জেলা আ’লীগের সদস্য মোশারেফ হোসেন দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও তজুমদ্দিন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি ও তজুমদ্দিন হোসয়োরা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন পাটওয়ারী।

আগামী ৪মে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে কমিশনের এমন সিদ্ধান্তে পর প্রার্থীরা প্রতিদিন উপজেলার কোন না কোন এলাকায় গণসংযোগ করছেন এবং ভোটারদের কাছে তাদের সমর্থন ও দোয়া চাচ্ছেন।

ভাইসচেয়ারম্যান পদে প্রচার প্রচারণা করছেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান আমিনুল ইসলাম মহাজন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন ফরাজী। উপজেলা মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদিকা ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম সাজু, বর্তমান ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শিলা, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা হনুফা আক্তার রুপা।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান বলেন, আমি ইতি পূর্বে চেয়ারম্যান থাকা কালীন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের অনুপ্রেরণায় উপজেলার গরীব দুখী মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছি। এবার নির্বাচিত হলে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা স্মাট বাংলাদেশ বিনির্মাণে নিজেকে নিয়োজিত রাখবো। বিভিন্ন এলাকায় গণসংযোগে সাধারণ মানুষের প্রচুর সাড়া পাচ্ছি। আশা রাখি আমি আগামী নির্বাচনে বিজয়ী হবো।

জানতে চাইলে অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন পাটওয়ারী বলেন, আমি জীবনের প্রতিটি সময় বাংলাদেশ আ’লীগের সাথে থেকে ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের রাজনীতি করেছি। আ’লীগ ও শাওন ভাই’র চলমান উন্নয়নের সারথি হতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রীর স্মাট বাংলাদেশ গড়ার কাজে সহযোগী হবো।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় দফায় নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা আগামী ২১ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা অথবা অনলাইনে মনোনয়নপত্র দাখিল করবেন। বাছাই ২৩ এপ্রিল, আপিল ২৪-২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহার ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে, ভোটগ্রহণ ২১ শে মে-২০২৪ মঙ্গলবার। এ নির্বাচনে ১লক্ষ ২ হাজার ১৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। উপজেলায় পুরুষ ভোটারের সংখ্যা ৫২ হাজার ৯৪৬জন, নারী ভোটার ৪৯ হাজার ২৩৮ জন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com