Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৮:৪৩ AM
Barisal News
Latest News
Home » তজুমদ্দিন » ভোলা » অপ-প্রচারের প্রতিবাদে তজুমদ্দিন বিএনপির সংবাদ সম্মেলন
২ October ২০২৪ Wednesday ৬:০৫:৫৫ PM
Print this E-mail this

অপ-প্রচারের প্রতিবাদে তজুমদ্দিন বিএনপির সংবাদ সম্মেলন


তজুমদ্দিন ((ভোলা) প্রতিনিধি:

গত ২৬ সেপ্টেম্বর দৈনিক যুগান্তরে তজুমদ্দিনে চরমোজাম্মেলে কৃষকের আতংক বøগ লিডার শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে তজুমদ্দিন উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করেন।

বুধবার বিকাল ৩টায় তজুমদ্দিন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তজুমদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টু বলেন, গত ৫ আগষ্টে ছাত্র জনতার বিপ্লবে স্বৈরাচারের পতনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রমের নির্দেশনায় তজুমদ্দিন উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মিরা মানুষের জান মালের নিরাপত্তা দিয়ে আসছেন। কিছু কুচক্রি মহল দলীয় নেতাকর্মিদের ভাবমুর্তি নষ্ট করতে অপপ্রচার চালাচ্ছেন।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, যুবদল নেতা শাহাজান ও মৎস্যজীবি দলের নেতা কামাল উদ্দিনকে জড়িয়ে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করে। প্রকৃত পক্ষে চর মোজাম্মেলে এখন পর্যন্ত বিএনপি কোন বøগ লিডার দেয়নি।

চর পূর্বে যে অবস্থায় ছিলো এখনো সেই অবস্থায় আছে। আ’লীগ আমলের কিছু নেতারা নিজেদের অপকর্ম ধামাচাঁপা দিতে কেউ কেউ গা ঢাকা দিয়ে আত্মগোপনে গিয়ে বিভিন্ন সংবাদ কর্মিদের কাছে মিথ্যা ও কাল্পনিক কাহিনী সাজিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করান।

তিনি আরো বলেন, সংবাদটি প্রকাশিত হওয়ার পর আমরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদের নির্দেশে ঘটনাটি যাচাই বাচাই করতে উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে দুইবার চরে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে কোন সত্যতা পাইনি।

যে সব কুচক্রি মহল এসব কাল্পনিক ঘটনা ঘটাচ্ছেন তারা সাবধান হয়ে জান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com