Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৮:৪৯ AM
Barisal News
Latest News
Home » তজুমদ্দিন » ভোলা » ভোলায় পানিতে ডুবে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু
২৯ October ২০২৪ Tuesday ১:১০:০০ PM
Print this E-mail this

ভোলায় পানিতে ডুবে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু


তজুমদ্দিন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিনে পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৯ অক্টোবর) উপজেলার সোনারপুর ইউনিয়নের ধনু হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো, বোরহানউদ্দিন উপজেলার হোসেনের মেয়ে মিম আক্তার (১২) ও মারজিয়া বেগম (৯) এবং তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের মোর্শেদের মেয়ে রাফিয়া আক্তার (১০)।  

স্থানীয়রা জানায়, শিশু মিম আক্তার ও মারজিয়া বেগম বোরহানউদ্দিন উপজেলা থেকে চারদিন আগে তজুমদ্দিনের সোনাপুর তাদের মামার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন মিম, মারজিয়া এবং রাফিয়া আক্তার বাড়ির পুকুরে গোসল করতে যায়। পরে দীর্ঘক্ষণ পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের গিয়ে মিম, মারজিয়া এবং রাফিয়া আক্তারের ভাসমান মরদেহ উদ্ধার করে। এক বাড়িতে তিন শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে এসেছে।  

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com