Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৮:৪২ AM
Barisal News
Latest News
Home » তজুমদ্দিন » ভোলা » কারো চাঁদাবাজির দায়ভার আমি নেব না: মেজর হাফিজ
২২ December ২০২৪ Sunday ৬:১৮:৫০ PM
Print this E-mail this

কারো চাঁদাবাজির দায়ভার আমি নেব না: মেজর হাফিজ


তজুমদ্দিন ((ভোলা) প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম বলেছেন,আমি কারো লুটপাটের দায়ভার নিবো না। কেউ কেউ আছে লুটপাট করে আমার বদনাম করতে চাইছে।

আমি দুইবার মন্ত্রী ছিলাম, ৬ বার এমপি ছিলাম, প্রয়োজনে আমি এমপি মন্ত্রী হবো না। কিন্তু কারো বিরুদ্ধে সুষ্পষ্ট অভিযোগ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সে যত বড় নেই নেতা হোক না কেন।

আ’লীগ লুটপাট করার কারণে তাদেরকে পাশের রাষ্ট্রে পালিয়ে যেতে হয়েছে। আমরাও যতি লুটপাট করি আমাদেরকেও সেই পরিনতি ভোগ করতে হবে। আমরা ভারতের কবল থেকে রক্ষা পেয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।

বাংলাদেশকে অস্থিতিশীল করে আজ্ঞাবহ সরকার বসিয়ে বাজার দখলে নিতে চায় ভারত। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল, আমরা কোন বদনাম নিতে চাই না।

যতদিন জীবিত আছি সাধারণ মানুষের উপর যুলুম অত্যাচার হতে দিবনা। রবিবার (২২ ডিসেম্বর) বেলা ১২ টায় তজুমদ্দিনে একদিনের সফরকালে ডাকবাংলো হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সাথে মতবিনিময় কালে মেজর হাফিজ এসব কথা বলেন।

উপজেলা বিএনপি আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান হাওলাদার, শাহাদাত হোসেন পাটোয়ারী, মহিউদ্দিন জুলফিকার, জাকির হোসেন মনু, উপজেলা ওলামা দলের সভাপতি মাওঃ আঃ হালিম জাহাঙ্গীর, উপজেলা যুবদলের আহবায়ক হাসান সাফা পিন্টু, সদস্য সচিব মোঃ শাজাহান, সেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান পাটোয়ারী, সদস্য সচিব মোঃ আঃ গফুর, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন, সম্পাদক মোঃ সেলিম, ছাত্রদলের সভাপতি মোঃ রাসেল আহমেদ প্রমূখ। পরে মেজর হাফিজ শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম আলমগীর খোকনের কবর জিয়ারত করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com