Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৭:৫৮ AM
Barisal News
Latest News
Home » তজুমদ্দিন » ভোলা » তজুমদ্দিনে আব্বাস বাহিনীর প্রধান আব্বাস ডাকাত গ্রেপ্তার
২১ January ২০২৫ Tuesday ৩:০৮:৩২ PM
Print this E-mail this

তজুমদ্দিনে আব্বাস বাহিনীর প্রধান আব্বাস ডাকাত গ্রেপ্তার


তজুমদ্দিন ((ভোলা) প্রতিনিধি:

দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে র‍্যাব।

র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান, মজুদদার, বিভিন্ন অসাধু ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতোমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২০ জানুয়ারি (সোমবার) বিকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ বরিশালের অধীনস্থ র‍্যাব ক্যাম্প, ভোলা এর একটি অভিযানিক টহল দল অভিযান পরিচালনা করে আলোচিত এবং দুর্ধর্ষ আব্বাস বাহিনীর প্রধান মো. আব্বাস ওরফে আব্বাস ডাকাত (৩৫)কে ভোলা জেলার তজুমদ্দিন থানাধীন গোলকপুর সাকিনস্থ মুচি বাড়ির কোন হতে সুস্থ অবস্থায় গ্রেফতার করা হয়।

উল্লিখিত গ্রেফতার আসামি মো. আব্বাস ওরফে আব্বাস ডাকাত (৩৫) এর বিরুদ্ধে ভোলা জেলাসহ আশপাশের জেলার বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজি, হত্যার উদ্দেশ্যে মনুষ্য হরণ বা অপহরণ, বিষাক্ত দ্রব্য ব্যবহারের মাধ্যমে চুরি, সরকারি কর্মকর্তাকে তাহার কর্তব্য কাজে বাধাদানপূর্বক আঘাত করাসহ বিভিন্ন মারামারির ঘটনায় মোট ১০টি মামলা রয়েছে। উল্লিখিত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করার জন্য তজুমদ্দিন অফিসার ইনচার্জ এর কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com