Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৭:৫৪ AM
Barisal News
Latest News
Home » তজুমদ্দিন » ভোলা » তজুমদ্দিনে মাদ্রাসায় চুরি করে কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
২৬ February ২০২৫ Wednesday ৩:৫৬:৫০ PM
Print this E-mail this

তজুমদ্দিনে মাদ্রাসায় চুরি করে কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা


তজুমদ্দিন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিনে রাঁতের আধারে মাদরাসার গেট ভেঙে চুরি করার পর অফিস কক্ষে আগুন দিয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

জানা যায়,উপজেলার পূর্ব গোলকপুর কাছিমুল আলিম মাদরাসায় মঙ্গলবার দিবাগত রাতে কেচিগেট ভেঙে মাদরাসার ভেতরে ঢুকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এ সময় তারা লাইব্রেরির ড্রয়ার ভেঙে ২০-২৫ হাজার টাকা নিয়ে যায় এবং আলমিরায় থাকা মাদরাসার শিক্ষক নিয়োগের কাগজ, শিক্ষার্থীদের সার্টিফিকেট, মার্কশীট ও রেজিস্ট্রেশন কার্ডসহ সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র লাইব্রেরির ফ্লোরে ফেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ফজরের নামাজ পড়তে ওঠা নৈশপ্রহরী আগুন দেখে অনেক চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হন, তবে ততক্ষণে সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে, প্রতিহিংসা থেকে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে।

জানতে চাইলে মাদরাসার নৈশপ্রহরী মো. রুহুল আমিন বলেন, আমি রাতে মাদ্রাসার ভবনের নিচে একটি রুমে ঘুমিয়ে ছিলাম। সকালে ফজরের নামাজ পড়তে উঠি, তখন দেখি কেচিগেট খোলা। উপরে গিয়ে লাইব্রেরির তালা খোলা এবং ভিতরে আগুন জ্বলছে। পরে অনেক চেষ্টা করে আগুন নিভাই, তবে মাদরাসার সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আইয়ুব আলী বলেন, আমরা শিক্ষা সফরে চট্টগ্রামে রয়েছি। চুরির বিষয়টি শুনে বান্দরবনে না গিয়ে তজুমদ্দিনের দিকে ফিরে আসছি। মাদরাসার কোচিংয়ের নগদ ২০-২৫ হাজার টাকা শিক্ষকদের জন্য রাখা ছিল, সেই টাকা নিয়ে গেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এবং আগুন দিয়ে মাদরাসার সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে দিয়েছে।

তজুমদ্দিন থানার এসআই মাসুম বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com