Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৭:৫৫ AM
Barisal News
Latest News
Home » তজুমদ্দিন » ভোলা » তজুমদ্দিনে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীসহ পরিবারের উপর হামলা
৪ March ২০২৫ Tuesday ৪:১৬:২০ PM
Print this E-mail this

তজুমদ্দিনে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীসহ পরিবারের উপর হামলা


তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: 

ভোলার তজুমদ্দিনে পাওনা টাকা চাওয়ায় স্বর্ণ ব্যবসায়ীসহ তার পরিবারের উপর বর্বররচিত হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করছেন ভোক্তভোগী ব্যবসায়ী পরিবার।

মঙ্গলবার দুপুরে তজুমদ্দিন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করে স্বর্ণ ব্যবসায়ী মোঃ ইব্রাহীম মিয়া বলেন, গত দুইমাস আগে উপজেলার মুচিবাড়ির কোনায় আমার দোকানে ৫লক্ষ ৩৬ হাজার টাকার স্বর্ণের জিনিসের অর্ডার করেন পাশের হোমিও ঔষধের ব্যবসায়ী আবু জাফর।

অর্ডার করার সময় ১ লক্ষ টাকা দেন আর জিনিস নেয়ার সময় ৫০ হাজার টাকা নগদ দিয়ে জিনিস নেন। গত ২রা মার্চ বাকী ৩লক্ষ ৮৬ হাজার টাকা চাইতে গেলে ক্ষীপ্ত হন জাফর।

পরে বিকালে সোয়া ৫টায় আমি আসরের নামাজ পড়ে দোকানে আসলে আবু জাফরের নেতৃত্বে তার আতœীয় সোহাগ, শাহাবুদ্দিন, হারুন, সুমন, তোফাজ্জল ওরফে তজা ও নয়নসহ ১৫/২০ জনের একটি গ্রুপ আমার উপর ও আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।

দোকানের পিছনে থাকা আমার স্ত্রী জবেদা সুলতানা পিনু, ছেলে ইমরান হোসেন হৃদয় ও মেয়ে রহিমা আক্তার মিতু এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে।

এ সময় মুচিরকোনায় ব্যবসা করতে হলে আবু জাফর আমার নিকট আরো দুই লক্ষ টাকা চাঁদা দাবী করে। এরপর বাজার ব্যবসায়ীরা আমাকে ও আমার পরিবারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

এঘটনায় তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কোন ব্যবস্থা নেয়নি বলেও সংবাদ সম্মেলনে জানান ব্যবসায়ী। পরে তিনি ভোলা কোর্টে একটি মামলা করেন।

বর্তমানে অভিযুক্তরা বিভিন্নভাবে আমাকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে আসছে। অভিযুক্ত জাফর এক সময় তজুমদ্দিন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদকের ছত্রছায়ায় থাকতেন বর্তমানে ওই এলাকার এক বিএনপি নেতার ছত্রছায়ায় থেকে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলেও জানান তারা।

এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার এসআই অসিম জানান, মুচিবাড়ির কোনায় ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com