Current Bangladesh Time
Monday May ২৫, ২০২৬ ১০:৫৫ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » মহিপুরে ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইস্যুতে ধাওয়া-পাল্টা ধাওয়া
১৩ May ২০২৫ Tuesday ৪:৩৪:০৪ PM
Print this E-mail this

মহিপুরে ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইস্যুতে ধাওয়া-পাল্টা ধাওয়া


কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে একই কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক ছাত্রদলেও একই পদ পাওয়ায় নানা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে মহিপুরের রাজনৈতিক অঙ্গনে। এ নিয়ে দুদফায় সংবাদ সম্মেলন করলেও কোনো সুরাহা না হওয়া ক্ষোভে ফেটেছেন পদ বঞ্চিত অনেকেই।

সোমবার (১২ মে) রাত সাড়ে আটটার দিকে ওই কমিটিকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এক পক্ষের অভিযোগের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ কলেজ ছাত্রদলের কমিটির সহসভাপতির পদ থেকে সদ্য পদত্যাগ করা মো. রাইসুল ইসলাম রুপুকে আটক করেন।

এর পরই পদ বঞ্চিত ছাত্রদলের নেতারা তাকে মুক্ত করার জন্য সড়ক অবরোধ করে। একপর্যায়ে পুলিশ মুচলেকা নিয়ে তাকে মহিপুর থানা বিএনপির নেতাদের জিম্মায় ছেড়ে দেন। এ বিষয়ে মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ বলেন, ছাত্রদলের মধ্যে একটা ভুল বোঝাবুঝির ঘটনায় একজনকে থানায় নিয়ে যায় পুলিশ। পরবর্তীতে মহিপুর থানা বিএনপির সভাপতি, মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আমাদের কাছে মুচলেকায় ছেড়ে দেন পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

এ বিষয়ে কলেজ কমিটির সহসভাপতি পদ থেকে সদ্য পদত্যাগ করা রাইসুল ইসলাম রুপু বলেন, কলেজ কমিটির সভাপতি ছাত্রলীগের অনুসারী রবিউল ইসলাম, সাবেক ছাত্রলীগের প্রচার সম্পাদক ও একই কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক পদ পাওয়া রাফি ও ইমনরা মেয়েদের ইভটিজিং করলে আমরা প্রতিবাদ করায় তারা আমাদের উপর হামলা চালায়।

এ বিষয়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম বলেন, গতকাল ছোট ভাইদের সঙ্গে ঝামেলা নিয়ে আজ আমাদের উপর হামলা চালায় রুপুসহ আরও কয়েকজন। তাদের হামলায় আমার নজরুল নামের এক ছোট ভাই আহত হয়।

এ বিষয়ে মহিপুর থানা ছাত্রদলের ১নং যুগ্ন আহ্বায়ক মো. জাফর হাওলাদার বলেন, আমাদের থানা শহরের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজ। এ কলেজে ছাত্রদলের কমিটির বিষয়ে আমরা থানা ছাত্রদলের সুপার ফাইভ কেউ অবগত না। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে গত ৬ মে আমরা কমিটির বিষয়ে জানতে পারি এবং কমিটিতে ছাত্রলীগের পদধারী ও কয়েকজন অনুসারী স্থান পেয়েছে বলে জেনেছি।

মহিপুর থানা ছাত্রদলের আহ্বায়ক তানজিল আলম বলেন, কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমের নিউজের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। তদন্ত কমিটির তদন্ত চলমান, শিগগিরই জেলা কমিটির কাছে প্রতিবেদন দাখিল করা হবে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, ছাত্রদলের এক পক্ষের অভিযোগের ভিত্তিতে রাইসুল ইসলাম রুপু নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। পরে মুচলেকা নিয়ে মহিপুর থানা বিএনপির নেতাদের জিম্মায় দিয়েছি তাকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com