Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৫:৪০ AM
Barisal News
Latest News
Home » তজুমদ্দিন » ভোলা » এইচএসসি পরীক্ষায় ভুল রেজিস্ট্রেশন নম্বর লেখায় হতাশা, বিষপানে প্রাণ গেল তনুর
২৯ July ২০২৫ Tuesday ১২:০৯:৪৩ PM
Print this E-mail this

এইচএসসি পরীক্ষায় ভুল রেজিস্ট্রেশন নম্বর লেখায় হতাশা, বিষপানে প্রাণ গেল তনুর


তজুমদ্দিন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিনে বিষপানে তনু চন্দ্র দাস (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখার হতাশা থেকেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তনুকে মৃত ঘোষণা করেন।

তনু তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের শায়েস্তাকান্দি গ্রামের বাসিন্দা শিক্ষক বিতিস চন্দ্র দাস ও গৃহিণী উজ্জ্বলা রাণী দাস দম্পতির একমাত্র মেয়ে। সে তজুমদ্দিন মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল এবং এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

তনুর মা উজ্জ্বলা রাণী জানান, সোমবার জীববিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা দিয়ে বাসায় ফিরে তনু অস্থির হয়ে পড়ে। সে পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লিখেছে-এমন ভাবনায় দুশ্চিন্তায় পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে সান্ত্বনা দিলেও রাত ৯টার দিকে হঠাৎ তার চিৎকার শুনে রুমে গিয়ে দেখা যায়, পানের বরজে ব্যবহারের জন্য ঘরে রাখা কীটনাশক পান করেছে তনু। দ্রুত তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. জুনায়েদ হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই মেয়েটির মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোহব্বত খান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখার কারণে হতাশা থেকেই সে বিষপান করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com