Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ২:০৪ AM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ শিরোনাম » সচিবালয় অভিমুখে প্রকৌশল শিক্ষার্থীরা, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
২৭ August ২০২৫ Wednesday ৩:৪৮:৩৩ PM
Print this E-mail this

সচিবালয় অভিমুখে প্রকৌশল শিক্ষার্থীরা, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ


আমাদের বরিশাল ডেস্ক:

‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে ‎রাজধানীর শাহবাগ অবরোধের পর সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর দেড়টার দিকে শাহবাগ থেকে সচিবালয়ের দিকে যেতে থাকেন তাঁরা। এ সময় শাহবাগ থেকে হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড়ে এলে তাঁদের বাধা দেয় পুলিশ।

এ সময় শিক্ষার্থীরাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়, আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেছে পুলিশ।

জলকামান দিয়ে শিক্ষার্থীদের দিকে পানি ছুড়ছে পুলিশ। ৮ থেকে ১০টি সাউন্ড গ্রেনেডসহ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের বাধা দিতে যমুনার দিকে সেনা সদস্যদের যেতে দেখা গেছে। যমুনার প্রবেশমুখে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এর আগে আজ বুধবার বেলা ১১টার পর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন কয়েক শ শিক্ষার্থী। গতকাল ঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে অবস্থান নেওয়া হয়েছে বলে জানান তাঁরা।

‎‎তিন দফা দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রকৌশল শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। দাবি আদায়ে গতকাল বিকেলে তাঁরা শাহবাগ অবরোধ করেন। কিন্তু দাবি পূরণ না হওয়ায় আজ থেকে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের ঘোষণা দেন তাঁরা। এই কর্মসূচি পালন করতে শিক্ষার্থীরা আজ সকালে বুয়েট ক্যাম্পাসে জড়ো হন। বুয়েটের প্রধান গেটের সামনের শহীদ মিনার এলাকা থেকে এই কর্মসূচি শুরু করেন তাঁরা। পরে মিছিল নিয়ে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। বেলা ১১টার পর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় দাবি পূরণে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তাঁরা।

শিক্ষার্থীরা জানান, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ লিখতে না দেওয়াসহ তিন দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে। এ ছাড়া রংপুরে একজন স্নাতক প্রকৌশলীকে আটকে রেখে বিভিন্ন হুমকি দেওয়া হয়। ওই ঘটনায় থানায় মামলা হলেও হুমকিদাতাদের গ্রেপ্তার করা হয়নি। তাই তিন দফা দাবি পূরণের পাশাপাশি প্রকৌশলীকে হুমকিদাতাদের গ্রেপ্তার করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।

সরকারকে দীর্ঘদিন ধরে প্রকৌশল শিক্ষার্থীরা তিনটি দাবি জানিয়ে আসছিলেন। সরকার তা এখনো আমলে না নেওয়ায় বাধ্য হয়েই সড়কে নামতে হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের তিন দাবির মধ্যে রয়েছে—ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না এবং দশম গ্রেডের চাকরিতে ঢোকার ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে।‎


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
৮ জেলায় র‌্যাবের নিরাপত্তা জোরদার
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
সাবেক মন্ত্রী রুহুল আমিন হাওলাদার অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন
আবুল হাসানাত আব্দুল্লাহ সহ ৪ জনের বিচার শুরু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com