Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৪:৩৩ AM
Barisal News
Latest News
Home » চরফ্যাশন » তজুমদ্দিন » ভোলা » এক সপ্তাহ ধরে বন্ধ তজুমদ্দিন-মনপুরা নৌরুটের সি-ট্রাক
৩ September ২০২৫ Wednesday ৯:৫৫:৩৭ PM
Print this E-mail this

এক সপ্তাহ ধরে বন্ধ তজুমদ্দিন-মনপুরা নৌরুটের সি-ট্রাক


ভোলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিন-মনপুরা নৌরুটে যান্ত্রিক ত্রুটির অজুহাতে এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে যাত্রীবাহী সি-ট্রাক এসটি ইলিশা। জেলা শহরের সঙ্গে এই বিচ্ছিন্ন উপজেলার যোগাযোগের একমাত্র নৌরুটে নিরাপদ সি-ট্রাকটি বন্ধ থাকায় বাধ্য হয়ে অনুমোদনহীন অবৈধ ট্রলারে যাতায়াত করছেন যাত্রীরা।

কিন্তু উত্তাল মেঘনার ডেঞ্জার জোনে ছোট ছোট ফিটনেসহীন নৌ-চলাচলে যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন ভোলার সচেতন মহল।

জানা গেছে, ভোলা জেলার একমাত্র বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলা। এখানকার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা হচ্ছে নৌ-পথ। সী-ট্রাকই তাদের এই নৌ-রুটের একমাত্র নিরাপদ যান। সি-ট্রাক না থাকলে পাড়ি দিতে হয় ছোট ছোট এক তলা লঞ্চ ও অবৈধ ট্রলারের মাধ্যমে।

ইয়ানুর এন্টারপ্রাইজ এর নামে ইজারা নিয়ে চলছে মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে এ সি-ট্রাকটি। কিন্তু যান্ত্রিক ত্রুটির অজুহাতে এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে এ রুটে চলাচলকারী একমাত্র সি-ট্রাক এসটি ইলিশা।

ভুক্তভোগী যাত্রী মো. জামাল অভিযোগ করে বলেন, বিআইডব্লিউটিসি থেকে টেন্ডারে পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ইয়ানুর এন্টারপ্রাইজের কর্ণধার মো. নুরুউদ্দিন সি-ট্রাকটি মেরামতের নামে বন্ধ রেখে নিজস্ব ব্যবস্থাপনায় অনুমোদনহীন ও ফিটনেস বিহীন অবৈধ ট্রলারে যাত্রী পারাপার করছেন। এতে যে কোনো সময় মেঘনার ডেঞ্জার জোনে ঘটতে পাড়ে বড় ধরনের দুর্ঘটনা। এসব ছোট ছোট নৌ-যানগুলো দুর্ঘটনার শিকার হয়ে প্রাণহানির আশঙ্কা করছেন যাত্রীরা। তারপরও বাধ্য হয়ে দুর্ভোগ সহ্য করে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন তারা।

যাত্রী সজিব, রাজু, আল-আমিন, বৈশাখীসহ অনেকে জানান, সি-ট্রাক বন্ধ থাকায় বাধ্য হয়ে ট্রলারে মাল আর যাত্রী গাদাগাদি করে যাতায়াত করতে হচ্ছে। উপায় নেই, তাই দুর্ভোগ সহ্য করে যাতায়াত করছি। এই নৌরুটে নিরাপদ সি-ট্রাক সবসময় চালু রাখার দাবি জানিয়েছেন তারা। এছাড়াও সি-ট্রাক চালু না হওয়া অনেক গর্ভবর্তী মা ও রোগীরা জেলা সদরে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারছেনা বলে অভিযোগ করছেন স্থানীয়রা।

সি-ট্রাক টেন্ডারে পাওয়া ঠিকাদার নুরুউদ্দিনের পক্ষে মো. নিরব উদ্দিন জানান, যান্ত্রিক ত্রুটির করানে সি-ট্রাকটির মেরামতের কাজ চলছে। দু-একদিনের মধ্যে সি-ট্রাকটি চালু হবে।

তবে এই ত্রুটিকে পুঁজি করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান অনুমোদনহীন ছোট ছোট ট্রলারে যাত্রী পারাপারের ব্যাপারে কিছু বলতে নারাজ। 

ভোলা জেলা বিআইডব্লিটিসির ব্যবস্থাপক কাওছার হোসেন জানান, সি-ট্রাকটি যান্ত্রিক ত্রুটির কাজ শেষ করে ফের চলাচল করবে। যাত্রীদের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি।

বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বরিশাল অঞ্চল) খন্দকার তানভীর জানান, যান্ত্রিক ত্রুটির কাজ শেষে সি-ট্রাক চলার কথা। ২ দিন আগে টেন্ডারে পাওয়া নুরুউদ্দিনকে অফিসে ডেকে সি-ট্রাক চালুর বিষয়ে বলেছিলাম। ফের তাকে ডেকে দ্রুত সি-ট্রাক চালুর জন্য বলা হবে। দ্রুত সি-ট্রাক চালু না করলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com