Current Bangladesh Time
Thursday August ২০, ২০২৬ ৩:১৫ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে মা ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড
৬ October ২০২৫ Monday ৭:১৮:০৬ PM
Print this E-mail this

রাজাপুরে মা ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড


রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব:


ঝালকাঠির রাজাপুর উপজেলায় নিষিদ্ধকালীন সময়ে আইন অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে আরও ৩ জেলেকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বিকেলে বিষখালি নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে মোবাইল কোর্টে হাজির করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরির পরিচালনায় প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-মোঃ রুবেল খান (৩০), পিতা: মৃত মোঃ শাহজাহান খান, গ্রাম: চামটা, থানা: বাকেরগঞ্জ, জেলা: বরিশাল। মোঃ ফারুক বেপারী (৪৫), পিতা: মোঃ হাসেম বেপারী, গ্রাম: চামটা, থানা: বাকেরগঞ্জ, জেলা: বরিশাল। মোঃ রিপন হাওলাদার (৪৫), পিতা: মোঃ আব্দুল আজিজ হাওলাদার, গ্রাম: চামটা, থানা: বাকেরগঞ্জ, জেলা: বরিশাল।

উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষিদ্ধকালীন সময়ে (৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত) ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি
পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস, বাড়ছে ডেঙ্গু
বরিশাল নগরী: ওয়ার্ডে ওয়ার্ডে বেহাল সড়ক, বৃষ্টিতে দুর্ভোগ
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com