Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ১:৪১ PM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » পিরোজপুর » পিরোজপুরে দুই সাংবাদিকের ওপর হামলা, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
১৭ November ২০২৫ Monday ২:২৯:৪৭ PM
Print this E-mail this

পিরোজপুরে দুই সাংবাদিকের ওপর হামলা, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে


ইন্দুরকানী ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। সংবাদ সংগ্রহের সময় দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি নাছরুল্লাহ আল-কাফী এবং নাগরিক প্রতিদিনের জেলা প্রতিনিধি আরিফ বিল্লাহর ওপর হামলা চালিয়েছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। হামলায় গুরুতর আহত দুই সাংবাদিককে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার চণ্ডিপুর ইউনিয়নে সুপারি কেনাবেচা ও পরিবহন নিয়ে খবর সংগ্রহে যান এই দুই সাংবাদিক। তারা সুপারি ট্রাকে তোলা এবং বাজার সংক্রান্ত ভিডিও ধারণ করছিলেন। এসময় সেখানে উপজেলা বিএনপির সমাবেশ চলছিল। তবে সমাবেশে মানুষের উপস্থিতি কম ছিল।

সাংবাদিকরা সমাবেশের ফাঁকা চেয়ারের ছবি তুলছে এমন সন্দেহে বিএনপির কিছু নেতাকর্মী অতর্কিতভাবে দুই সাংবাদিকের ওপর হামলা চালায় এবং তাদের কাছে থাকা তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। 

স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের শারীরিক অবস্থার আরও অবনতি হলে রাতে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।

দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি নাছরুল্লাহ আল-কাফী বলেন, আমরা চণ্ডিপুর আদর্শ বিদ্যালয় মাঠে সুপারি বাজারের ভিডিও সংগ্রহ করছিলাম। একই মাঠে বিএনপির সমাবেশ চলছিল। ঠিক সেই সময় তারা অতর্কিতভাবে আমাদের ওপর হামলা করে এবং তিনটি মোবাইল ছিনিয়ে নেয়। পরে একটি ফোন উদ্ধার হয়।

হামলার বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ হোসেন বলেন, সমাবেশে পেছনের দিকে কিছু খালি চেয়ার ছিল। সাংবাদিকরা সেগুলোর ভিডিও করছিলেন মনে করে কিছু কর্মী উত্তেজিত হয়ে ধাক্কাধাক্কি করেছে। আমি নিজেও তাদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. মোস্তফা জাফর বলেন, খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। সাংবাদিকদের থানায় আসতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com