Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৩:১৪ AM
Barisal News
Latest News
Home » তজুমদ্দিন » ভোলা » লালমোহন » ভোলা-৩ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন মেজর হাফিজ
১৮ December ২০২৫ Thursday ৭:৪২:১০ PM
Print this E-mail this

ভোলা-৩ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন মেজর হাফিজ


লালমোহন ((ভোলা) প্রতিনিধি:

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।

বৃহস্পতিবার দুপরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা ও পৌরসভা বিএনপির নেতারা।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক বাবুল পাটোয়ারীসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

একই সময়ে জামায়াত সমর্থিত প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) কেন্দ্রীয় মহাসচিব নিজামুল হক নাইমও মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি সরাসরি সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন।

তার সঙ্গে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা সহকারী সেক্রেটারি ও নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা আকতার উল্লাহ, জেলা অফিস সম্পাদক অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম, লালমোহন উপজেলা আমির মাওলানা আব্দুল হক, বিডিপি উপজেলা সভাপতি প্রফেসর হাসানুজ্জামান এবং লালমোহন-তজুমদ্দিন প্রচার ও মিডিয়া সভাপতি মো. আবুল হাসানসহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নিজামুল হক নাইম বলেন, ভোলা-৩ আসনের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী রাজনীতির মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com