Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ১:৪১ PM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » পিরোজপুর » ইন্দুরকানীর ইউপি চেয়ারম্যানসহ অর্ধশতাধিক জনপ্রতিনিধির বিএনপিতে যোগদান
১৩ January ২০২৬ Tuesday ৯:০৭:২০ PM
Print this E-mail this

ইন্দুরকানীর ইউপি চেয়ারম্যানসহ অর্ধশতাধিক জনপ্রতিনিধির বিএনপিতে যোগদান


ইন্দুরকানী ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ অর্ধশতাধিক ইউপি সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতারা বিএনপিতে যোগদান করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকায় বিএনপির কেন্দ্রীয় দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিস জাহান শিরিন, পিরোজপুর-১ আসনের ধানের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান, সদস্য সচিব মো. সাইদুল ইসলাম কিসমত, সাবেক জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা।

আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন ৫ নম্বর চণ্ডিপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার ও ৪ নম্বর ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন। এছাড়াও পাঁচটি ইউনিয়নের সাধারণ ও মহিলা ইউপি সদস্যসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা বিএনপিতে যোগ দেন।

এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ বেশ কয়েকজন বিএনপিতে যোগদান করেছে। আমরা তাদেরকে স্বাগত জানাই।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com