Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ২:০৮ AM
Barisal News
Latest News
Home » তজুমদ্দিন » ভোলা » তজুমদ্দিনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
১৬ January ২০২৬ Friday ৪:২৫:৫৫ PM
Print this E-mail this

তজুমদ্দিনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত


তজুমদ্দিন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিনে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করে পুলিশ। 

প্রত্যক্ষদর্শী নিহতের চাচা মফিজুল ইসলাম বলেন, বেলায় সাড়ে ১১টার সময় আড়ালিয়া আমার নাতিনের জানাজা শেষে তজুমদ্দিনে কেয়ামুল্যাল গ্রামের বাড়িতে আসার জন্য আমি ও আমার ভাতিজা আড়ালিয়া ৯ নম্বর ওয়ার্ডে আব্দুল জব্বার আলী হাওলাদার বাড়ির দরজায় অটোতে উঠার জন্য ড্রাইভারকে ডাক দেই। তখন ড্রাইভার অটো ব্যাকে দিয়ে পিছনে আসলে হঠাৎ অটোটি রাস্তার বাহিরে খালের মধ্যে পড়ে যায়। এ সময় বাবুল অটোর নিচের পড়ে যায়। পরে স্থানীয়রা বাবুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বাবুলকে (৫৫) মৃত ঘোষণা করেন। 

নিহত বাবুল চাঁদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কেয়ামুল্যাহ গ্রামের গেদু মাঝির ছেলে বলে জানা গেছে। অপরদিকে অটোর ড্রাইভার মো. সিরাজ চাঁদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আড়ালিয়া গ্রামের মোহাম্মদের বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 

এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) সুশান্ত বলেন, নিহত বাবুলের পবিারের কোন অভিযোগ নেই, মর্মে থানায় একটি লিখিত দিয়েছে। লিখিতের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

তজুমদ্দিন হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাদকে বার বার ফোন দিলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া যায়নি।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com