Home » পিরোজপুর » ভান্ডারিয়া » ভান্ডারিয়ায় মঞ্জুর জাতীয় পার্টির ৬ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
১৮ January ২০২৬ Sunday ১:৩৭:৪৩ PM
ভান্ডারিয়ায় মঞ্জুর জাতীয় পার্টির ৬ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিয়েছে। আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) ভাঙনের মুখে পড়েছে। কমিটি গঠনের এক মাস না যেতেই দলটির গুরুত্বপূর্ণ পদধারী নেতাসহ ৬ শতাধিক নেতাকর্মী জেপি ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।
শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯টায় ভান্ডারিয়া উপজেলার চড়খালী বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন জেপি ভান্ডারিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার জমাদ্দার এবং সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল হক রেজভী জোমাদ্দারসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।
অনুষ্ঠানে যোগদানকারীরা বিএনপির নীতি ও আদর্শের প্রতি আস্থা প্রকাশ করেন এবং দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
এ সময় বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. রফিকুল কবির লাবু এবং পিরোজপুর জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীদের বিএনপিতে যোগদান সেই আস্থারই প্রতিফলন। তারা আশা প্রকাশ করেন, নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে ভান্ডারিয়ায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ