Current Bangladesh Time
Monday July ২০, ২০২৬ ৬:২৩ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » মঠবাড়িয়া » মঠবাড়িয়ায় অর্ধশত আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
১৯ January ২০২৬ Monday ১০:১২:০৭ PM
Print this E-mail this

মঠবাড়িয়ায় অর্ধশত আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান


মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় অর্ধশত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। 

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মিরুখালী ইউনিয়ন যুবদল আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের অনুষ্ঠানে তারা যোগদান করেন। 

যোগদান করা নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- ছোট শৌলা এলাকার যুবলীগের কর্মী মাসুম খান, নাসির হাওলাদার, রাজ্জাক হাওলাদার, ছগির সিকদার, বড় শৌলা এলাকার প্রিন্স মোল্লা, খোকন হাওলাদার, বিজন হালদার, রফিক সিকদার, কালাম হাওলাদার ও শামীম আহসান প্রমুখ। এছাড়া যুবসংহতির একাধিক নেতাকর্মী দোয়া মাহফিলের এ অনুষ্ঠানে এসে বিএনপিতে যোগদান করেন।

অনুষ্ঠানে  মঠবাড়িয়া পৌর বিএনপির সাবেক সভাপতি, পিরোজপুর-৩ মঠবাড়িয়া সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কেএম হুমায়ুন কবীর, মঠবাড়িয়া উপজেলা বিএনপির অন্যতম সদস্য শোয়েব শামস শওকত এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রিয়াজুল ইসলামসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com