Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » কাঠালিয়ায় সেনা অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক সহ আটক- ২
২৭ January ২০২৬ Tuesday ৬:০৯:১২ PM
কাঠালিয়ায় সেনা অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক সহ আটক- ২
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দোগানা বাজার থেকে বিপুল পরিমান মাদক ও দেশীয় অস্ত্র সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহীনির টিম।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারী) সকালে সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তানভীর, ক্যাপ্টেন মোঃ জোনায়েদুল ইসলাম অনিক এবং ল্যান্স কর্পোরাল কমান্ডো সাইফুল এর নেতৃত্বে কাঠালিয়ার দোগনা বাজার বলতলা এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী সোহেল আকন ও তাইজুল ইসলামকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী সোহেল আকন উপজেলার বলতলা এলাকার আনোয়ার হোসেন এর ছেলে এবং মোঃ তাইজুল ইসলাম একই গ্রামের মোঃ নবীর ছেলে। আটককৃত দের নিকট থেকে ৬ টি দেশিয় অস্ত্র,৯০ পিচ ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা
, ইয়াবা সেবনের সামগ্রী -১টি
নগদ টাকা – ১১৮৪৪ টাকা, ফেনসিডিল ২ বোতল,আইডি কার্ড- ০১ ট, ১ টি এটিএম কার্ড ৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটকৃতদের কাঠালিয়া থানায় প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার