Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ২:৪৪ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিকের বাবার ওপর হামলার অভিযোগ
৩১ January ২০২৬ Saturday ১২:৫৯:৫৭ PM
Print this E-mail this

বাউফলে জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিকের বাবার ওপর হামলার অভিযোগ


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশাররফ হোসেনকে (৫৫) মারধরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে উপজেলার ধুলিয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মোশাররফ হোসেনের স্ত্রী মাহমুদা বেগমের নেতৃত্বে জামায়াতের কয়েকজন নারী কর্মী দাঁড়িপাল্লার পক্ষে ক্যাম্পেইন শুরু করেন। এ সময় ধানের শীষের কর্মী জামাল হোসেন, ইয়ারুল ও শামিমসহ কয়েকজন তাদের বাধা দেন। খবর পেয়ে মোশাররফ হোসেন ঘটনাস্থলে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে জামায়াতের নারী কর্মীদের লাঞ্ছিত করেন ধানের শীষের কর্মীরা। এতে বাধা দেওয়ায় মোশাররফ হোসেনকে কিল-ঘুসি ও লাথি মেরে আহত করেন ধানের শীষের কর্মীরা।পরে গুরুতর আহত অবস্থায় মোশাররফ হোসেনকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত মোশাররফ হোসেন বলেন, জুলাই যুদ্ধে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা পরিচয় দেওয়ার পরও তারা আমাকে মারধর করে। নারী কর্মীদেরও লাঞ্ছিত করে।

অভিযোগ অস্বীকার করে ধানের শীষের কর্মী জামাল হোসেন বলেন, ডাহা মিথ্যা কথা। মোশাররফ হোসেনের কাছে একজন টাকা পাবেন। পাওনা টাকা চাওয়ায় কথা কাটাকাটি হয়েছে। কোনো মারধরের ঘটনা ঘটেনি।

এদিকে জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশাররফ হোসেনের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যার পর বাউফল পৌর শহরে জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া জামায়াত নেতারা বলেন, অবিলম্বে এ হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com