Home » পটুয়াখালী » বাউফল » ইউটিউব দেখে বরই চাষে সাফল্যবাউফলের আবু জাফরের বাগানে ক্রেতার ভিড়
২ February ২০২৬ Monday ৫:২৪:৪২ PM
ইউটিউব দেখে বরই চাষে সাফল্যবাউফলের আবু জাফরের বাগানে ক্রেতার ভিড়
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
বাগানের চারদিকে তাকালেই শুধু বরই আর বরই। থোকায় থোকায় ঝুলে থাকা বরইয়ের ভারে গাছগুলো নুইয়ে পড়েছে। দেখে মনে হয় গাছের পাতার চেয়েও বরই বেশি। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দূর দুরান্ত থেকে ক্রেতারা ছুটে আসছেন বাগানে। স্বাদে গন্ধে অতুলনীয় সুমিষ্ট বরই খেয়ে পছন্দ করে কিনে নিয়ে যাচ্ছেন তারা।এমন মনোমুগ্ধকর চিত্র পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের জৌতা গ্রামের আবু জাফরের বলসুন্দরী বরই বাগানে।জৌতা গ্রামের বাসিন্দা আবু জাফর দেশের সুনামধন্য নেছারিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল পাশ করেছেন। কারো অধীনে চাকরি করতে আগ্রহ না থাকায় চাকরির পেছনে ছুটেননি তিনি। বাড়ির সামনে একটি মুদি দোকান দিয়ে ব্যবসা শুরু করলেও সেখানে আশানুরুপ সাফল্য পাননি। দুই বছর আগে ইউটিউব দেখে অনু প্রাণিত হয়ে অনলাইনে ঝিনাইদহ থেকে গাছ সংগ্রহ করে তিনি ৫০ শতক জমিতে বরই চাষ শুরু করেন। সে সময় তার খরচ হয় ১লাখ ৭২হাজার টাকা। প্রথম বছরেই তার সেই উদ্যোগ সফলতায় রুপ নেয়। ওই মৌসুমে তিনি প্রায় দুই লাখ টাকার বরই বিক্রি করেন।সাফল্যের ধারাবাহিকতায় চলতি মৌসুমে কৃষি বিভাগের সহায়তায় তিনি প্রায় দেড়শতক জমিতে বরই চাষ করেছেন। তার বাগানে বলসুন্দরী, ভারতকুল, কাশ্মীরি ও আপেল কুল জাতের প্রায় চারশত গাছ রয়েছে। প্রতিটি গাছেই এসেছে বাম্পার ফলন। চলতি মৌসুমে প্রায় পাঁচ লাখ টাকার বরই বিক্রি হবে বলে আশাবাদী এই চাষি। তবে চলতি মৌসুমে তার মোট খরচ হয়েছে লেবারসহ আনুসাঙ্গিক ৫০ হাজার টাকা।আবু জাফর জানান, তার বাগানে কোনো ধরনের রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হয় না। তিনি নিজ উদ্যোগে জৈব সার উৎপাদন করে বাগানে ব্যবহার করেন। এতে একদিকে যেমন উৎপাদন খরচ কমেছে, অন্যদিকে বরইয়ের স্বাদ ও মান বেড়েছে বলে মনে করছেন ক্রেতারা। তার বাগানের বরই এখন আশপাশের এলাকায় ব্যাপক পরিচিতি পেয়েছে।বাগানে বড়ই কিনতে আসা এম এ হান্নান নামে এক ব্যক্তি বলেন, আমি বরই মৌসুমে বাজার থেকে না কিনে জাফরের বাগান থেকে ১৩০টাকা কেজি দরে কিনেছি। বরই সুস্ববাদু হওয়ায় আমি আমার আত্মীয় স্বজনদের উপহার হিসাবেও পাঠিয়েছি।আবু জাফরের বরই বাগানে সাফল্য দেখে স্থানীয় যুবক মো. সোহরাব হোসেন বলেন, তিনি প্রথম এই বছর স্বল্প পরিসরে ৫০টি গাছ দিয়ে বরই বাগান শুরু করেছেন। ফলনও আসছে ভালো। আবু জাফরের সাফল্য দেখে অনেকেই বরই চাষে আগ্রহী হচ্ছেন। নতুন উদ্যোক্তা তৈরিতে তার বাগান একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।এ বিষয়ে কৃষি কর্মকর্তা মো. মিলন জানান, সফল এই কৃষি উদ্যোক্তার পাশে শুরু থেকেই কৃষি বিভাগ রয়েছে। বরই গাছ, কৃষি উপকরণ, প্রশিক্ষণ এবং জৈব সার উৎপাদনে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ত্রয়োদশ জাতীয় সংদদ নির্বাচন: বরিশালে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ১৬ হাজার সদস্য, তিন স্তরের নিশ্ছিদ্র বলয়
নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা
বিদ্রোহী প্রার্থীকে থামাতে এবার বরিশালে বিএনপির কেন্দ্রীয় নেতারা