Home » পটুয়াখালী » বাউফল » আইডি হ্যাক করে জামায়াতকে বিতর্কিত করার ষড়যন্ত্র—জনপ্রিয়তায় বেসামাল প্রতিপক্ষ-ড. শফিকুল ইসলাম মাসুদ
২ February ২০২৬ Monday ৭:১২:৩৬ PM
আইডি হ্যাক করে জামায়াতকে বিতর্কিত করার ষড়যন্ত্র—জনপ্রিয়তায় বেসামাল প্রতিপক্ষ-ড. শফিকুল ইসলাম মাসুদ
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা :
পটুয়াখালী-২ (বাউফল) আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেছেন, জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল পরিকল্পিতভাবে দলকে বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি বলেন, এই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমিরে জামায়াতের সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক করে নারীদের বিষয়ে আপত্তিকর ও বিতর্কিত মন্তব্য প্রচার করা হয়েছে। অথচ ওই সময়েই এক নারীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত একজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে—যা প্রমাণ করে জামায়াত অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বাউফল উপজেলার সদর ইউনিয়নের দিলবিলাস মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট আয়োজিত এক বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মাসুদ বলেন, “হুমকি-ধমকি দিয়ে মাঠ বা বাজার দখল করা যায়, কিন্তু মানুষের হৃদয় দখল করা যায় না। মানুষের হৃদয় জয় করতে হলে ভালোবাসা ও আস্থা অর্জন করতে হয়।” দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “চাঁদা ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করা গেলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে আসবে। মানুষ কৃষি বা ফ্যামিলি কার্ড নয়—এমন একটি কার্ড চায়, যা দেখলেই চাঁদাবাজরা পালিয়ে যাবে।” তিনি আরও বলেন, “আল্লাহ কবুল করলে আমরা চাঁদাবাজমুক্ত একটি বাউফল গড়ে তুলব।” দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ড. মাসুদ বলেন, “জান্নাতের লোভ আছে বলেই আমরা দুর্নীতি করতে পারি না। দুনিয়ার কোনো লোভের কাছে মাথা নত করি না। একটি গুলি একজন মানুষকে হত্যা করতে পারে, কিন্তু এক পোটলা মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্র ধ্বংস করে দেয়। আল্লাহ কবুল করলে ৬০ দিনের মধ্যে মাদকমুক্ত এবং ৯০ দিনের মধ্যে দুর্নীতিমুক্ত বাউফল গড়ে তুলব—ইনশাল্লাহ।” তরুণ ও যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরা ইতোমধ্যে নারীদের ইজ্জত ও নিরাপত্তা রক্ষায় ভূমিকা রেখেছ। এখন তোমাদের মেধা ও যোগ্যতার সঠিক ব্যবহার নিশ্চিত হলে কর্মসংস্থানের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। কাউকে দ্বারে দ্বারে ঘুরতে হবে না।” আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এ নির্বাচন শুধু একটি নির্বাচন নয়—এটি দেশ ও জাতির স্বাধীনতা ও আদর্শ রক্ষার নির্বাচন। রাসূল (সা.)–এর যুগে যেমন তীর-ধনুকের যুদ্ধ হয়েছিল, আজ আমরা ব্যালটের যুদ্ধে অংশ নিচ্ছি।” ভোটাধিকার রক্ষার বিষয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের বাউফলে সাতজন শহীদ হয়েছেন এবং অর্ধশতাধিক মানুষ পঙ্গুত্ববরণ করেছেন। কেউ যদি ভোটকেন্দ্র দখল করতে আসে, আমরা জীবন বাজি রেখে ভোটারদের অধিকার রক্ষা করব।” বাউফল ইউনিয়নকে বাউফলের ‘হৃদপিণ্ড’ উল্লেখ করে তিনি বলেন, “জনগণ আমাদের পাশে থাকলে যেখানে স্কুল, কলেজ ও মাদরাসার ভবন প্রয়োজন, সেখানে নতুন ভবন নির্মাণ ও পুরোনো ভবন সংস্কার করা হবে। পাশাপাশি বাজারগুলোতে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, উন্নত বাসস্ট্যান্ড ও লঞ্চঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।” সমাবেশে সভাপতিত্ব করেন বাউফল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুস সোবহান। এতে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিশের বাউফল উপজেলা সভাপতি আইউব বিন মুসা, এবি পার্টির প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিনসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ত্রয়োদশ জাতীয় সংদদ নির্বাচন: বরিশালে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ১৬ হাজার সদস্য, তিন স্তরের নিশ্ছিদ্র বলয়
নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা
বিদ্রোহী প্রার্থীকে থামাতে এবার বরিশালে বিএনপির কেন্দ্রীয় নেতারা