Current Bangladesh Time
Tuesday May ১৯, ২০২৬ ৯:২৩ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠি আদালত চত্বর থেকে ভুয়া আইনজীবী আটক
২ February ২০২৬ Monday ৫:৩৭:৪২ PM
Print this E-mail this

ঝালকাঠি আদালত চত্বর থেকে ভুয়া আইনজীবী আটক


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে প্রতারণার অভিযোগে এক ভুয়া আইনজীবীকে আটক করেছে জেলা আইনজীবী সমিতি। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আদালত চত্বর থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মনজুরুল আলম। তিনি ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়নের বেরপাশা গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে।

জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়সহ আদালতে মামলা পরিচালনা, জামিন করিয়ে দেওয়া ও আইনি সহায়তার আশ্বাস দিয়ে তিনি প্রতারণা করে আসছিলেন। সোমবার দুপুরে একজন ভুক্তভোগী নারী ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির কাছে অভিযোগ দিলে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কোনো বৈধ সনদ বা আইনজীবী হিসেবে নিবন্ধনের কাগজপত্র দেখাতে পারেননি।

ভুক্তভোগী মাকসুদা বেগম বলেন, একটি চেক জালিয়াতি মামলার জন্য প্রতি হাজিরায় মনজুরুল আলম ৫ থেকে ৭ হাজার টাকা নিয়েছেন। এ নিয়ে প্রায় দুই লাখ টাকার বেশি হাতিয়ে নিয়েছেন তিনি।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, আটক ব্যক্তির আইনবিষয়ক কোনো সনদ নেই। তিনি মাধ্যমিক পাস করেই আইনজীবী পরিচয় দিয়ে মামলা পরিচালনা করতেন। সমিতির সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুর (বলাই বাড়ি) এলাকায় একাধিক বিয়ে ও প্রতারণা করার অভিযোগে মনজুরুল আলমকে আটক করা হয়েছিল।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বগায় ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com