পটুয়াখালীতে ৮৭ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার
পটুয়াখালী প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), পটুয়াখালী জেলা কার্যালয়ের অভিযানে ৮৭ গ্রাম হেরোইন, ২৮ হাজার টাকা নগদ অর্থ ও দুটি মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ডিএনসি সূত্রে জানা গেছে, বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ অভিযানের অংশ হিসেবে পটুয়াখালী সদর উপজেলার বড় চৌরাস্তা এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালানো হয়। এ সময় বরিশাল–কুয়াকাটা মহাসড়কের পূর্ব পাশে ফুটপাথে অবস্থানরত দুই ব্যক্তির দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ আব্দুল কাদের রাকিবুল (২৬), পিতা আব্দুল আহাদ মিস্ত্রী, মাতা মোসাঃ রিনা বেগম, সাং চকদৌলতপুর, পৌর ৩নং ওয়ার্ড, থানা শিবগঞ্জ, জেলা চাঁপাইনবাবগঞ্জ এবং মোঃ সাহাবুদ্দীন (৩০), পিতা বজলুর রহমান, মাতা হাসনারা বেগম, সাং জালমাছমারি, সহরাতলা, সেলাবতখানী, পৌর ৭নং ওয়ার্ড, থানা শিবগঞ্জ, জেলা চাঁপাইনবাবগঞ্জ। তল্লাশিকালে মোঃ আব্দুল কাদের রাকিবুলের পরিহিত জিন্স প্যান্টের ডান পাশের সামনের পকেট থেকে ৮৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৭০ হাজার টাকা। এছাড়াও মাদক বিক্রয়লব্ধ ২৮ হাজার টাকা নগদ অর্থ এবং মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে পটুয়াখালীতে বিক্রয়ের উদ্দেশ্যে হেরোইন সরবরাহ করে আসছিল। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী ‘ক’ সার্কেলের উপপরিদর্শক এস এম শাহিন পারভেজ বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ হামিমুর রশীদ জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ