Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ দম্পতি আটক
৫ February ২০২৬ Thursday ১২:৪০:৪৮ PM
বাউফলে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ দম্পতি আটক
অনলাইন নিউজ ডেস্ক:
পটুয়াখালীর বাউফলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাউফল আর্মি ক্যাম্পের একটি বিশেষ টিম উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত বাড়ি এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় ওই এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মো. রিপন খান (৩৫) ও তার স্ত্রী মোসা. মিনারা বেগমকে (৩৩) আটক করা হয়।
তল্লাশিকালে তাদের ঘর থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ২০০ গ্রাম গাঁজা, নগদ ৬০ হাজার ৩৫০ টাকা, দুটি মোবাইল ফোন, দুটি দেশীয় অস্ত্র, ভুয়া কবিরাজি চিকিৎসার কাজে ব্যবহৃত ১০ প্যাকেট সরঞ্জাম এবং গাঁজা পরিমাপের একটি ডিজিটাল ওজন মেশিন উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা বিভিন্ন কৌশলে স্থানীয় যুবসমাজ ও সাধারণ মানুষের মধ্যে মাদক সরবরাহ করছিল।
অভিযান শেষে আটককৃত স্বামী-স্ত্রী ও উদ্ধার করা সব আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয়রা সেনাবাহিনীর এই অভিযানে সন্তোষ প্রকাশ করে জানান, এ ধরনের ধারাবাহিক অভিযান চলমান থাকলে বাউফল থেকে মাদকের ভয়াবহতা অনেকাংশে কমে আসবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ