Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ১:৪৪ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুরে ২টি আসনে ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
১৪ February ২০২৬ Saturday ৮:৪৯:২০ PM
Print this E-mail this

পিরোজপুরে ২টি আসনে ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলার ৩টি সংসদীয় আসন। এর মধ্যে ২টি আসনের ১৩ জন প্রার্থীর মধ্যে ৮ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।

পিরোজপুর-২ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জন এবং পিরোজপুর-৩ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জন জামানত হারিয়েছেন।


বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান।


তথ্য সূত্রে জানা গেছে, পিরোজপুর-২ আসনে মোট ভোটার ৪ লাখ ৯ হাজার ২৮৮ জন। এর মধ্যে বৈধ ভোট প্রদানের সংখ্যা ২ লাখ ৩০ হাজার ২৩৮। যার আট ভাগের এক ভাগ ২৮ হাজার ৭৭৯ ভোটের কম ভোট পাওয়ায় এ আসনে ৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।


এ আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন, বিএনপির বিদ্রোহী ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহামুদ হোসেন, প্রাপ্ত ভোট ১৬ হাজার ২১৯, তার আপন ভাই জেপির সাইকেল প্রতীকের প্রার্থী মাহিবুল হোসেন, প্রাপ্ত ভোট ৪ হাজার ৭০৫, ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ, প্রাপ্ত ভোট ৬ হাজার ৬৯৭ ভোট, ঈগল প্রতীকের প্রার্থী ফয়সাল খান, প্রাপ্ত ভোট ৩৯০ এবং গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী আনিসুর রহমান মুন্না, প্রাপ্ত ভোট ১৪৫।

পিরোজপুর-৩ আসনে মোট ভোটার ২ লাখ ৩৭ হাজার ৭৪৪ জন, এর মধ্যে বৈধ ভোট প্রদানের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৯৮৭। যার আট ভাগের এক ভাগে ১৭ হাজার ১২৩ ভোটের কম ভোট পাওয়ায় এ আসনে ৩ জন জামানত হারিয়েছেন। 
এ আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন জাসদের মোটর গাড়ি প্রতীকের প্রার্থী করিম সিকদার, প্রাপ্ত ভোট ২১২, ফুটবল প্রতীকের প্রার্থী মো. তৌহিদুজ্জামান, প্রাপ্ত ভোট ২৩১ ভোট এবং জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মাশরেকুল আযম (রবি),  প্রাপ্ত ভোট ১৬৯।


প্রসঙ্গত, পিরোজপুরের ৩টি আসনের মধ্যে পিরোজপুর-১ আসনে বিএনপি ও জামায়াতের মাত্র দুজন প্রার্থী ছিলেন। নির্বাচিত হন জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী এবং পিরোজপুর-২ ও ৩ আসনে বিএনপি থেকে আহমেদ সোহেল মঞ্জুর সুমন ও রুহুল আমীন দুলাল নির্বাচিত হন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com