Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ১০:০৫ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » ভান্ডারিয়া » ভান্ডারিয়ায় ১৪৫৮ লিটার তেল জব্দের পর নিলামে বিক্রি
২ April ২০২৬ Thursday ৮:৩১:১৮ PM
Print this E-mail this

ভান্ডারিয়ায় ১৪৫৮ লিটার তেল জব্দের পর নিলামে বিক্রি


ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করা ১ হাজার ৪৫৮ লিটার তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার ভুবনেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হালদার।

জানা গেছে, জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে সারা দেশে অভিযান চালাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ভুবনেশ্বর এলাকায় অভিযান চালিয়ে খান ভ্যারাইটিস স্টোর নামের ওই প্রতিষ্ঠান থেকে ১ হাজার ১৮ লিটার পেট্রোল ও ৪৪০ লিটার ডিজেল জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতিষ্ঠানটির মালিক এমাদুল খানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি জব্দ তেল সরকার অনুমোদিত ডিলারের মাধ্যমে বিক্রি করে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পরে জব্দ করা পেট্রোল প্রতি লিটার ১১০ টাকা ৩৫ পয়সা এবং ডিজেল প্রতি লিটার ৯৬ টাকা ৩৯ পয়সা দরে নিলামে বিক্রি করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হালদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি লাইসেন্স ছাড়াই অবৈধভাবে জ্বালানি তেল মজুত করছিল। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সোবাহান, এসআই শাহিন, এসআই কাইয়ুম হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত পৃথক অভিযানে অবৈধভাবে মজুদ রাখা মোট ২ হাজার ৩২০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এসব অভিযানে দুই জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com