Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ১২:২৩ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলা শুরু
৮ April ২০২৬ Wednesday ৮:০৫:২৭ PM
Print this E-mail this

কাউখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলা শুরু


কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা”উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড।

বুধবার (৮এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ, প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইয়াকুব হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুল হান্নান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান সহ কাউখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

এ মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১২টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী দেখানো হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত এই মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্পসমূহ প্রদর্শন করছে।

মেলার পাশাপাশি দ্বিতীয় দিনে বৃহস্পতিবার বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুই দিন ব্যাপী অনুষ্ঠান শেষ হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com