Current Bangladesh Time
Friday August ১৪, ২০২৬ ১২:৫০ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে ছেলের নির্যাতনে ঘরছাড়া বৃদ্ধা মা
১৬ April ২০২৬ Thursday ১২:৩০:৫৬ PM
Print this E-mail this

নলছিটিতে ছেলের নির্যাতনে ঘরছাড়া বৃদ্ধা মা


ই. এইচ সুজন,নলছিটি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলার পৌর এলাকার শীতলপাড়া গ্রামে বয়োবৃদ্ধা হাজেরা বিবি (৮৫) নিজ সন্তানের নির্যাতনে ঘরছাড়া হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, প্রায় ১৭ বছর আগে স্বামী সোবাহান হাওলাদারের মৃত্যুর পর থেকে হাজেরা বিবি স্বামীর বাড়িতেই বসবাস করে আসছিলেন। তবে তার ছোট ছেলে খলিল হাওলাদার (৩৫) দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, গত ১০ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে খলিল হাওলাদার অশ্লীল ভাষায় গালাগালি করে তাকে ঘর থেকে বের করে দেন এবং দরজা বন্ধ করে দেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তার মেয়ে নাজমা বেগম।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাজেরা বিবির দুই ছেলের কেউই তার দায়িত্ব নিতে আগ্রহী নন। এ অবস্থায় তিনি নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নলছিটি থানার উপ-পরিদর্শক মো. নাজমুল হুদা জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধাকে নিয়ে বাড়িতে গেলে অভিযুক্তরা দরজা খোলেননি। অভিযুক্ত খলিল হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

অভিযুক্তদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শুক্রবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হবে।

বর্তমানে অসহায় হাজেরা বিবি প্রশাসনের কাছে আইনি সুরক্ষা এবং স্বামীর ঘরে বসবাসের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান
বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com