Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৮:১১ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুর ডিবির ওসি আরিফের বর্বরতা
১৯ April ২০২৬ Sunday ১১:৫৮:০৮ AM
Print this E-mail this

পিরোজপুর ডিবির ওসি আরিফের বর্বরতা


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে পুলিশ অফিসার্স মেসের এক অস্থায়ী কেয়ারটেকারের বিরুদ্ধে চুরির অভিযোগে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় স্বীকারোক্তিতে বাধ্য করতে বৈদ্যুতিক শক ও মোম গলিয়ে পুরুষাঙ্গে ঢেলে ঝলসে দেন ডিবির ওসি মো. আরিফুল ইসলাম। 

ভুক্তভোগী মো. ইউনুস ফকির (৪০) পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারি গ্রামের মৃত মোবারক আলী ফকিরের ছেলে। তিনি পুলিশ অফিসার্স মেসে অস্থায়ী কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। ১৩ এপ্রিল ঘটলেও ঘটনাটি শুক্রবার (১৭ এপ্রিল)  প্রকাশ্যে আসে। 

ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, পিরোজপুর পুলিশ লাইনসসংলগ্ন একটি ভবনের দ্বিতীয় তলার মেসে থাকেন ডিবির ওসি মো. আরিফুল ইসলাম। তার কক্ষের দুটি চাবির একটি ইউনুসের কাছে ছিল। ওসি আরিফ সোমবার দুপুরে ইউনুসের কাছে থাকা চাবিটি ফেরত চায়। চাবি দিতে ইউনুস ব্যর্থ হলে আরিফের কক্ষ থেকে এক লাখ ৮০ হাজার টাকা চুরি হয়েছে বলে জানিয়ে ইউনুসকেই সেই টাকা চুরির জন্য দোষারোপ করা হয়। 

টাকা চুরির কথা অস্বীকার করায় তাকে হাতকড়া পরিয়ে শারীরিক নির্যাতন ও বৈদ্যুতিক শক দেওয়া হয়। নির্যাতনের সময় ইউনুস চিৎকার করলে তার মুখে লাঠি ঢুকিয়ে দেওয়া হয়।  রান্নাঘরে নিয়ে গরম মোম গলিয়ে পুরুষাঙ্গে ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগও রয়েছে। 

পরে ডিবি পুলিশের লোকজন তাকে তার গ্রামের বাড়িতে নিয়ে যায়। তখন পরিবারের সদস্যরা টাকা ফেরত দেওয়ার জন্য ওই রাত পর্যন্ত সময় চান।  এরপর মেসে নিয়ে আবারও ইউনুসের ওপর নির্যাতন চালানো হয়। এ ঘটনার পর পরিবারের সদস্যরা আরিফকে টাকাগুলো পৌঁছে দেন। টাকা পাওয়ার পর ইউনুসকে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর কাছে নেওয়া হয়।  

পুলিশ সুপার ইউনুসের কাছ থেকে বিস্তারিত শোনার পর ওই মেসের ঝাড়ুদার শাকিলকে ডেকে পাঠান। জিজ্ঞাসাবাদে শাকিল টাকা চুরির কথা স্বীকার করে এবং চুরি যাওয়া টাকা ফেরত দেয়।  পরে ইউনুসের পরিবারের পক্ষ থেকে দেওয়া টাকা ফেরত দেওয়া হয়।

ইউনুসকে চিকিৎসার জন্য তার পরিবার জেলা হাসপাতালে নিতে চাইলে পুলিশ সুপারের কার্যালয়ের কর্মকর্তা হুমায়ুন কবির তাকে শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে চিকিৎসা করান। নির্যাতনের বিষয়টি জানাজানি হবে- এই ভেবে চিকিৎসকের কাছে ইউনুসের সমস্যার বিষয়ে কিছুই বলতে দেওয়া হয়নি। 

পরদিন ডিবি পুলিশ ইউনুসকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। সেখানে ইউনুসকে বলতে বাধ্য করা হয় যে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সে নিজেই নিজের পুরুষাঙ্গ পুড়িয়ে দিয়েছে এবং পড়ে গিয়ে আঘাত পেয়েছে।

ভুক্তভোগীর ভাই আনিসুর রহমান জানান, এ ঘটনার পর তার ভাই মানসিকভাবে ভেঙে পড়েছেন। এছাড়া পুলিশের সঙ্গে পেরে উঠবেন না ভেবে তারা কোথাও কোনো অভিযোগ দেননি। তবে এ ঘটনার সুষ্ঠু বিচার হবে বলে পুলিশ সুপার ইউনুসের পরিবারকে আশ্বাস দিয়েছেন। বিষয়টি চেপে যাওয়ার জন্য ডিবির পক্ষ থেকে ইউনুসকে একটি কর্মসংস্থানের আশ্বাসও দেওয়া হয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত‎ আরিফুল ইসলামের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে তিনি ছুটিতে আছেন। তবে কথোপকথনের একপর্যায়ে তিনি এ বিষয়টি নিয়ে ‘নিউজ না করার’ জন্য বারবার অনুরোধ জানান এবং প্রয়োজনে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। 

পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডিবির ওসি আরিফুল ইসলামসহ তিনজনকে ক্লোজ করা হয়েছে। তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে, সত্যতা পেলে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com