Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৮:১২ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল
২ May ২০২৬ Saturday ৩:০৯:২১ PM
Print this E-mail this

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল


পিরোজপুর প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর তৈরি হওয়া ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করা হলে দেশের জনগণ তাদের দাবি আদায়ে আবারও রাজপথে নেমে আসবে। জুলাই সনদ নিয়ে কোনো ধরনের টালবাহানা জাতির সাথে প্রতারণার শামিল।

শনিবার (২ মে) পিরোজপুর শহরের ‘ডাক দিয়ে যাই’ অডিটোরিয়ামে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ও পৌরসভার মজলিসে শুরা এবং কর্মপরিষদ সদস্যদের নিয়ে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।

অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল তার বক্তব্যে বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পরে একটি সনদ তৈরি হয়েছে। সেই সনদের ভেতরে যেসব অঙ্গীকার ছিল, তার পক্ষে ৭০ শতাংশ মানুষ ভোট দিয়েছে। দেশের মানুষ হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন দিয়েছে। সরকারের দায়িত্ব এখন মানুষের দেয়া সেই সমর্থন কার্যকর করা।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ প্রত্যাশা করে জুলাই সনদ বাস্তবায়িত হবে এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। এই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেই রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আজ যদি তা বাস্তবায়ন না করা হয়, তবে সেটা জাতির সাথে প্রতারণা করার শামিল। আমরা সরকারের কাছে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানাচ্ছি।’

পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী। এছাড়া জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতারা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com