Current Bangladesh Time
Saturday October ১৭, ২০২৬ ১১:১২ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধু নিহত, শিশুপুত্র গুরুতর আহত
২ May ২০২৬ Saturday ১০:০৮:৩৯ PM
Print this E-mail this

বানারীপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধু নিহত, শিশুপুত্র গুরুতর আহত


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে পড়ে ইয়াসমিন (৩৩) নামের এক গৃহবধু নিহত ও তার ৭ বছর বয়সী ছেলে জিসান গুরুতর আহত হয়েছে। শনিবার (২ মে) দুপুরে আকস্মিক কালবৈশাখী ঝড়ে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। জানা গেছে,শনিবার দুপুরে কালবৈশাখী ঝড়ে  উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে 

রংমিস্ত্রি সোহেলের টিন-কাঠের ঘরের ওপর বৃহৎ আকারের একটি চাম্বুল গাছ ভেঙ্গে পড়ে। এতে বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে তার

 স্ত্রী ইয়াসমিন নিহত হন এবং ৭ বছরের ছেলে জিসান গুরুতর আহত হয়।  আশংকাজনক অবস্থায় শিশু জিসানকে উদ্ধার করে  বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। এ প্রসঙ্গে তিনি বলেন ক্ষতিগ্রস্থ পরিবারকে তাৎক্ষনিক দু’প্যাকেট খাদ্যসামগ্রী ও মরদেহ দাফনকাফনের জন্য ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও সহায়তা করা হবে। এ ঘটনায় থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে মর্মান্তিক এ ঘটনায় পরিবারে বইছে শোকের মাতম। এবং গোটা এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। এদিকে আকস্মিক এ কালবৈশাখী ঝড়ে চাখারসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন  গাছপালা, পানেরবরজ, পেপে বাগান ও কাঁচাঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দরিদ্র মানুষের পুষ্টিতেও মূল্যবৃদ্ধির থাবা
নোনা জলের আগ্রাসন উপকূলের নদী থেকে গভীর নলকূপে
পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না এম,পি সরোয়ার
ধুঁকছে বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসাকেন্দ্র, শেবাচিমে রোগীর চাপ
বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com