Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠির ভীমরুলী পেয়ারা বাগানে শব্দদূষণ রোধে অভিযান, দুই ট্রলারকে জরিমানা
৩১ July ২০২৬ Friday ৭:৫০:৩১ PM
ঝালকাঠির ভীমরুলী পেয়ারা বাগানে শব্দদূষণ রোধে অভিযান, দুই ট্রলারকে জরিমানা
অমিত বনিক অপু, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজার এলাকায় উচ্চমাত্রায় শব্দযন্ত্র ব্যবহার করায় দুটি ট্রলারকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। প্রাকৃতিক পরিবেশ ও পর্যটকদের স্বাচ্ছন্দ্য বজায় রাখতে প্রশাসনের কঠোর নির্দেশনা উপেক্ষা করে শব্দযন্ত্র ব্যবহার করায় শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝালকাঠি সদর উপজেলার ভিমরুলী খালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ট্রলারের মালিকের কাছ থেকে মোট চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভিমরুলী ও আশপাশের এলাকায় ভ্রমণে আসা কিছু পর্যটক ট্রলারে উচ্চ শব্দে গান বাজিয়ে পরিবেশ দূষণ করে আসছিলেন। এ কারণে স্থানীয় বাসিন্দা, বাগানের মালিক এবং সাধারণ পর্যটকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার সতর্কবার্তা দেওয়া হলেও অনেকেই তা উপেক্ষা করেন।
প্রশাসনের কর্মকর্তারা জানান, ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর পরও শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার বন্ধ করা সম্ভব হচ্ছে না। এ কারণে প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং পর্যটকদের নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, ‘ভিমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। পরিবেশের ক্ষতি হয় কিংবা অন্য দর্শনার্থীদের ভোগান্তি বাড়ে, এমন কোনো কার্যক্রম বরদাশত করা হবে না।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক