Current Bangladesh Time
Tuesday September ২৯, ২০২৬ ১:২৩ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » প্রযুক্তির ছোঁয়ায় বিশ্বমঞ্চে যাবে ছৈলার চর: ঝালকাঠির জেলা প্রশাসক
২৭ September ২০২৬ Sunday ৫:১২:২০ PM
Print this E-mail this

প্রযুক্তির ছোঁয়ায় বিশ্বমঞ্চে যাবে ছৈলার চর: ঝালকাঠির জেলা প্রশাসক


​ মো:মেহেদী হাসান, ঝালকাঠী,কাঠালিয়া প্রতিনিধি :

ডিজিটাল  রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস-২০২৬।

​আজ রবিবার দুপুরে বিষখালী নদীর তীরে অবস্থিত জেলার ঐতিহ্যবাহী ও দৃষ্টিনন্দন ভাসমান পর্যটনকেন্দ্র ছৈলার চরে এ উপলক্ষে এক বর্ণাঢ্য উৎসব ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রঙ-বেরঙের বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। ঝালকাঠির পর্যটন শিল্পকেও এই আধুনিক ধারার সাথে যুক্ত করতে হবে। ডিজিটাল প্রচার ও আধুনিক ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ছৈলার চরের মতো সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রগুলোকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে বিশ্বমঞ্চে তুলে ধরার ওপর জোর দেন তিনি।

​পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, ছৈলার চরের লেক সংস্কার ও পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন ইতিমধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে স্থানীয় অর্থনীতিতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন। তিনি ছৈলার চরের প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ছৈলা গাছের বন ও জীববৈচিত্র্য রক্ষা করে একে একটি পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে স্থানীয় প্রশাসনের গৃহীত নানা উদ্যোগের কথা তুলে ধরেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের
ঢাকা-বরিশাল-পটুয়াখালী: মহাসড়কের ২৯ কিমিতে খানাখন্দ
চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com