Current Bangladesh Time
Sunday September ২৭, ২০২৬ ১০:৩৫ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়
৪ August ২০২৬ Tuesday ১২:৫৯:৪১ PM
Print this E-mail this

ঝালকাঠিতে আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়


ঝালকাঠি প্রতিনিধি:

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হয় আওয়ামী লীগের একসময়ের প্রভাবশালী নেতা ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বাড়িটি। ঝালকাঠি শহরের রোনালসে সড়কের সেই বাসভবনটি দুই বছর ধরে পরিত্যক্ত। একসময় আওয়ামী রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ভবনটি এখন পরিণত হয়েছে ময়লা-আবর্জনা ফেলার স্থানে।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ভবনের বিভিন্ন অংশে এখনো ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন স্পষ্ট।দরজা-জানালা ভাঙা, দেয়ালের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত এবং ভবনের ভেতরে-বাইরে জমে আছে ময়লা-আবর্জনা। আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ।

বিভিন্ন কক্ষ ঘুরে দেখা যায়, এখানে-সেখানে মাদক সেবনের ব্যবহৃত কিছু সরঞ্জাম পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত ভবনটি মাদক সেবনসহ অনৈতিক কর্মকাণ্ডের স্থানে পরিণত হয়েছে।

স্থানীয়রা জানান, গত মে মাসে রাতে কে বা কারা ভবনের প্রধান ফটক ও সামনের ক্ষতিগ্রস্ত অংশ টিন দিয়ে ঘিরে দেয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা ওই টিনের বেড়া অপসারণ করেন। ওই সময় লোহার প্রধান গেটের একটি অংশ কেটে ভেতরে ঢোকেন তাঁরা। সেখানে দুটি ব্যানার টানানো হয়। একটিতে লেখা ছিল—‘আমাকে ব্যবহার করুন, পৌরবাসীর ময়লা ফেলার স্থান।’

ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর আমির হোসেন আমুর রোনালসে রোডের বাসভবনে বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করে। এতে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ভেতরের বিভিন্ন আসবাব পুড়ে যায়। পরে ওই বাড়ি থেকে প্রায় ৫ কোটি টাকা উদ্ধারের ঘটনাও আলোচনায় আসে। এর পর থেকে বাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় রয়েছে।’

আক্কাস সিকদার জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আমির হোসেন আমুর বাড়িতে আবারও হামলা ও ভাঙচুর চালানো হয়। বর্তমানে স্থানীয় অনেকেই বাড়িটির ভেতরে ময়লা-আবর্জনা ফেলছেন, ফলে এটি কার্যত একটি অস্থায়ী ডাম্পিং স্থানে পরিণত হয়েছে।

এ বিষয়ে ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, ‘বর্তমানে এটি যে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, তা থেকে ফ্যাসিস্টদের শিক্ষা নেওয়া উচিত।’

আমির হোসেন আমু ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শিল্পমন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। ঝালকাঠিতে অবস্থানকালে তিনি এই বাসভবনেই থাকতেন এবং এখান থেকেই দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের
ঢাকা-বরিশাল-পটুয়াখালী: মহাসড়কের ২৯ কিমিতে খানাখন্দ
চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com