Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ১০:৩৩ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » পদ ফিরে পেলেন চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত ঝালকাঠির যুবদল নেতা শামীম
২৫ November ২০২৫ Tuesday ৪:১৩:১৯ PM
Print this E-mail this

পদ ফিরে পেলেন চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত ঝালকাঠির যুবদল নেতা শামীম


ঝালকাঠি প্রতিনিধি  :

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হওয়া ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার পদ ফিরে পেয়েছেন। তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত মোতাবেক ইতিপূর্বে বহিষ্কার করা মো. শামীম তালুকদারকে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় স্বীয় পদে বহাল করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। 

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান মিন্টু বলেন, ‘শামীম তালুকদার দলের দুঃসময়ে হাল ধরেছিলেন। তাঁর নেতৃত্বে যুবদল শক্তিশালী হয়েছে। আমরা তাঁর পদ ফিরে পাওয়ায় খুবই খুশি।’ 

যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার বলেন, ‘দীর্ঘদিন বহিষ্কার ছিলাম। পদ ফিরিয়ে দেওয়ায় আমি খুশি। দলের কঠিন সময়ে পাশে ছিলাম, ভবিষ্যতেও দলের স্বার্থে কাজ করে যাব।’ 

উল্লেখ্য, গত ৯ আগস্ট হামলা, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে যুবদলের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com