Current Bangladesh Time
Sunday October ১১, ২০২৬ ১১:৩০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » মাদকের আসর থেকে আটক হয়ে “পালিয়ে” যাওয়া সেই এএসআই সাময়িক বরখাস্ত
১০ October ২০২৬ Saturday ২:৫৩:৫১ PM
Print this E-mail this

মাদকের আসর থেকে আটক হয়ে “পালিয়ে” যাওয়া সেই এএসআই সাময়িক বরখাস্ত


নিজস্ব প্রতিনিধি:

বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক হওয়ার পর থানা থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠা এয়ারপোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশের দাবি, অভিযানের সময় তার কাছ থেকে মাদকদ্রব্য পাওয়া যায়নি এবং তিনি ছুটিতে ছিলেন। তবে অভিযানে আটকের পর তাকে থানার ওসির জিম্মায় ছেড়ে দেওয়া এবং পরে থানা থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

শুক্রবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার।

তিনি জানান, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে এএসআই দেলোয়ারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তার বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চাইলে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি এই পুলিশ কর্মকর্তা।

সুশান্ত সরকার বলেন, দেলোয়ার হোসেন ছুটিতে ছিলেন। অভিযানের সময় তার কাছ থেকে মাদকদ্রব্যও পাওয়া যায়নি। ফলে তার পালিয়ে যাওয়ার বিষয়টি যেভাবে বলা হচ্ছে, তা বোঝার ভুল।

পুলিশের এই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, দেলোয়ার হোসেন গত ৩০ সেপ্টেম্বর থেকে ১৫ দিনের আরআরএল ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটকের বিষয়টি জানার পরপরই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় তদন্ত চলছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার সকালে বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের উত্তর কড়াপুর এলাকায় মিরাজুল ইসলামের বসতঘরে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় এএসআই দেলোয়ার হোসেনসহ চারজনকে আটক করা হয়। ওই বাড়ি থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন অভিযানে অংশ নেওয়া সদস্যরা।

অভিযোগ রয়েছে, দেলোয়ারের পরিচয় নিশ্চিত হওয়ার পরও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে তাকে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জিম্মায় ছেড়ে দেওয়া হয়। পরে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিনি থানা থেকে পালিয়ে যান বলে জানা যায়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের সাবেক ডিসি-এডিসির দুর্নীতি:ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
শেবাচিম হাসপাতাল: অতিরিক্ত শয্যাতেও ঠাঁই নেই
তদবিরে বিপাকে শিক্ষা বোর্ড: বরিশালে চাহিদার দ্বিগুণ পরীক্ষাকেন্দ্র
স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও: কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com