Current Bangladesh Time
Tuesday November ২৪, ২০২৬ ৬:১৮ PM
Barisal News
Latest News
Home » জাতীয় » পর্যটন » ১ ফেব্রæয়ারী ২০২১ থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের নতুন গন্তব্য দুবাই
১৫ December ২০২০ Tuesday ৪:২৩:৩২ PM
Print this E-mail this

১ ফেব্রæয়ারী ২০২১ থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের নতুন গন্তব্য দুবাই


নিজস্ব প্রতিবেদকঃ

us-bangla-airlines-barisal-dhaka-flight ইউএস বাংলা এয়ারলাইন্স বরিশাল-ঢাকা রুট ড্যাশ-৮ কিউ-৪০০

পর্যটকদের জন্য মধ্যপ্রাচ্যের অন্যতম আকর্ষণীয় শহর আরব আমিরাতের দুবাইয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী ১ ফেব্রæয়ারী ২০২১ থেকে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারী এয়ারলাইন্স ইউএস-বাংলা। প্রাথমিকভাবে ঢাকা থেকে দুবাইয়ে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।
ইউএস-বাংলা এয়ারলাইন্স নতুন নতুন গন্তব্য বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের সেবা দেয়ার লক্ষ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা গ্রহণ করে। খুব শীঘ্রই দুবাই ছাড়াও আবুধাবীতে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত রয়েছে। পর্যটক ছাড়াও দুবাই, আবুধাবীসহ আরব আমিরাতের বিভিন্ন শহরে দশ লক্ষের অধিক প্রবাসী বাংলাদেশী রয়েছে।
বর্তমানে মধ্যপ্রচ্যের অন্যতম গন্তব্য মাস্কাট ও দোহা,প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত কুয়ালালামপুর,সিঙ্গাপুর, প্রতিবেশী দেশ ভারতের চেন্নাই ও কলকাতা এবং চীনের অন্যতম গন্তব্য গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী বছরের শুরুতে সার্কের অন্যতম গন্তব্য মালে ও কলম্বো রুটে ফ্লাইট শুরু করার পরিকল্পনাও রয়েছে ইউএস-বাংলার।
এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ সকল রুট বিশেষ করে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, যশোর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।
ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমান বহরে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৬টি ব্র্যান্ড নিউ এটিআর ৭২ -৬০০সহ মোট তেরটি এয়ারক্রাফট রয়েছে। খুব শীঘ্রই বহরে আরো চারটি নতুন এয়ারক্রাফট যোগ করার পরিকল্পনা রয়েছে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-ঢাকা মহাসড়কে অবরোধ, টেকেরহাটে আটকা বরিশালগামী যানবাহন
পদ্মা সেতু হয়ে বরিশালসহ সব রুটে বাস চলাচল বন্ধ
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ, মাইকে বাজানো হচ্ছে ৭ মার্চের ভাষণ
ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ যানবাহনের সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com