Current Bangladesh Time
Thursday May ১৪, ২০২৬ ৮:৫০ AM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল ২ কৃষকের
১০ December ২০২৩ Sunday ৮:০৫:৩৪ PM
Print this E-mail this

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল ২ কৃষকের


নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ

পিরোজপুরের নাজিরপুরে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।  

রোববার (১০ ডিসেম্বর) উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বড় আমতলা ও রঘুনাথপুর গ্রামে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেখমাটিয়া ইউনিয়নের বড় আমতলা গ্রামের মৃত আজিজ শেখের ছেলে লিটন শেখ (৪৫) ও রঘুনাথপুর গ্রামের মৃত মেসের সর্দারের ছেলে মোসলেম সর্দার (৬০)।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোরো ধানের বীজতলা রক্ষায় ইঁদুর নিধনের জন্য বিদ্যুতের ফাঁদ পেতে রাখেন তারা। সেখানে থাকা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে তাদের মৃত্যু হয়।

নিহত কৃষক লিটন শেখের স্ত্রী সেলিনা বেগম জানান, ঘটনার দিন তার স্বামী তাকে দুপুরের ভাত বাড়ার কথা বলে গোসলের উদ্দেশ্যে বের হন। এসময় বাড়ির সামনের জমিতে বোরো ধানের বীজতলা দেখতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অশিত কুমার মিস্ত্রী বলেন, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার বাম হাতের কনুই ও বাম পায়ের নিচের অংশে বিদ্যুতের স্পর্শে ক্ষতের চিহ্ন রয়েছে।

অন্যদিকে, একই দিন ভোরে উপজেলার রঘুনাথপুরে মোসলেম সর্দার (৬০) নামের এক কৃষক নিজ জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন ভোরে তিনি তার জমিতে বোরো ধানের বীজতলা দেখতে যান। বীজতলার ধান ইঁদুরের হাত থেকে রক্ষা করতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন তিনি। সেখানে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, বিদ্যুতায়িত হয়ে পৃথক দুই কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com