Current Bangladesh Time
Thursday May ১৪, ২০২৬ ৮:৪৯ AM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » ঘুস-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নৌকায় ভোট দিন’
২৬ December ২০২৩ Tuesday ৩:০৩:৪১ PM
Print this E-mail this

ঘুস-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নৌকায় ভোট দিন’


নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শ. ম. রেজাউল করিম বলেছেন, দেশের উন্নয়নে ও ঘুস-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। কেননা, নৌকা দেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর প্রতীক। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে এবং প্রধানমন্ত্রী বানাতে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিতে হবে।

সোমবার সন্ধ্যায় জেলার নাজিরপুর উপজেলার দীর্ঘা এমএ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়ালকে ইঙ্গিত করে বলেন, দলীয় পদ বহন করে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নৌকার বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন তিনি দলের জন্য ক্ষতিকর। তিনি গত ১০ বছরের এমপি কালে ব্যাপক দুর্নীতি করেছেন। তাই দল তাকে গত ২০১৮ ও চলতি বছরে মনোনয়ন দেয়নি। তিনি ও তার স্ত্রীর দুর্নীতির অভিযোগে দুদক ৫টি মামলা দিয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার গত ১৫ বছরে সারা দেশে উন্নয়নের মহোৎসব হলেও গত ২০১৮ সালের আগের ১০ বছরে এলাকায় তেমন কোনো উন্নয়ন হয়নি। অথচ গত ৫ বছরে পিরোজপুর-১ নির্বাচনী এলাাকয় বিশ্ববিদ্যালয় স্থাপনসহ যে উন্নয়ন হয়েছে তা স্বাধীনতা পর গত ৪০-৪৫ বছরেও হয়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com