Current Bangladesh Time
Thursday May ১৪, ২০২৬ ৬:১৭ AM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » শ্বশুরের কাফনের কাপড় কিনতে গিয়ে মারা গেলেন জামাতা
২২ February ২০২৪ Thursday ৮:৫১:২৪ PM
Print this E-mail this

শ্বশুরের কাফনের কাপড় কিনতে গিয়ে মারা গেলেন জামাতা


নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ

পিরোজপুরের নাজিরপুরে শ্বশুরের কাফনের কাপড় গিয়ে জামাতা মো. রবিউল ইসলাম শেখের (৩০) মৃত্যু হয়েছে।  

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।মৃত জামাতা রবিউল শেখ উপজেলার ভাইজোড়া গ্রামের মৃত জালাল শেখের ছেলে।  

নিহতের মা মালেকা বেগম বলেন, ওই দিন দুপুরে শ্বশুর ফজর আলী (৬৫) মারা যান। তাকে দাফনের জন্য প্রস্তুত করতে বিকেল সাড়ে ৩টার দিকে জামাতা রবিউল স্থানীয় বাজারে কাফনের কাপড় আনতে যান। কাপড় নিয়ে ফিরে আসার সময় পা পিছলে রাস্তার ওপর পড়ে যান রবিউল।  

স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে তার শরীরে কোনো আঘাতের বা ক্ষত চিহ্ন পাওয়া যায়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com