Current Bangladesh Time
Thursday May ১৪, ২০২৬ ৬:১৮ AM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » এসএসসি পরীক্ষায় নকল করতে না দেওয়ায় কর্মকর্তাকে ইট নিক্ষেপ!
২৬ February ২০২৪ Monday ৫:১০:০২ PM
Print this E-mail this

এসএসসি পরীক্ষায় নকল করতে না দেওয়ায় কর্মকর্তাকে ইট নিক্ষেপ!


নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ

পিরোজপুরের নাজিরপুরে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীকে নকল করতে না দেওয়ায় সেখানের দায়িত্বে থাকা ট্যাগ কর্মকর্তাকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করার অভিযোগ পাওয়া গেছে।  

ঘটনাটি ঘটেছে রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ওই কেন্দ্রে অনুষ্ঠিত কারিগরি শিক্ষা বোর্ডের গণিত দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষে।

এ ঘটনায় ট্যাগ কর্মকর্তা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিইও) মো. মামুন রহমান হাওলাদার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ওই ডায়েরি সূত্রে জানা গেছে, ওই দিন এটিইও পরীক্ষা শেষে মোটরসাইকেল নিয়ে বের হচ্ছিলেন। এ সময় তাকে লক্ষ্য করে কেন্দ্রের তৃতীয় বা চতুর্থ তলা থেকে ইট নিক্ষেপ করা হয়।  

মামুন রহমান হাওলাদার জানান, পরীক্ষায় নকল করতে দিইনি বলে আমাকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকার নির্দেশ থাকলেও তা উদ্দেশ্যমূলকভাবে বন্ধ রাখা হয়েছে। যে কারণে কে বা কারা এমনটি করেছে জানা যায়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী বলেন, খবর পেয়ে   সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে একটি জিডি করা হয়েছে।   অভিযুক্ত হিসেবে এখনবধি কাউকে শনাক্ত করা যায়নি।

এ ব্যাপারে ওই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী  মো. মোস্তাফিজুর রহমান খান বলেন, কেউ ওই ট্যাগ কর্মকর্তাকে উদ্দেশ্য করে ইট নিক্ষেপ করেনি। আর বৃষ্টির কারণে ক্লোজ সার্কিট ক্যামেরা নষ্ট ছিল। মিস্ত্রী এনে তা ঠিক করা হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com