Current Bangladesh Time
Thursday May ১৪, ২০২৬ ৪:৫৫ AM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » নাজিরপুরে গরুর মাংস খেয়ে ১৬ মুসল্লি অসুস্থ
২৫ March ২০২৪ Monday ৫:৪৫:১২ PM
Print this E-mail this

নাজিরপুরে গরুর মাংস খেয়ে ১৬ মুসল্লি অসুস্থ


নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের নাজিরপুরে গরুর মাংস খেয়ে ১৬ মুসল্লি অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে গুরুতর অসুস্থ সাতজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে নাজিরপুর উপজেলার ভাইজোড়া মসজিদে। অসুস্থদের সোমবার (২৫ মার্চ) সকালে ও এর আগে রোববার (২৪ মার্চ) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অসুস্থরা সবাই নোয়াখালীর বসুরহাট ও শ্যানবাগ উপজেলা থেকে আসা তাবলীগ দলের সদস্য বলে তারা জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন আব্দুর রব (৭৫), আবুল খায়ের (৬০), আজাহার আলী (৬২), আলী আকবর (১৮), হাসান (১৯), শাহাদাৎ (১৭), আব্দুর রহমান (৮০)।

ওই তাবলীগ দলে থাকা মামুন অর রশিদ জানান, তার শনিবার (২৩ মার্চ) উপজেলার মাটিভাঙ্গা বাজার থেকে গরুর মাংস কিনে আনে। রোববার ভোরে মাংস রান্না করে খান। ওইদিন দুপুর থেকে আস্তে আস্তে তারা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থরা প্রথমে পাতলা পায়খানা ও বমিসহ পরে জ্বরে আক্রান্ত হন। এভাবে তিনি ছাড়া অন্য সবাই কম-বেশি আক্রান্ত হয়েছেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উজ্জ্বল মণ্ডল জানান, তাদের খাবারের বিষক্রিয়া থেকে এমন ঘটনা ঘটতে পারে। তবে অসুস্থদের সবাই ঝুঁকিমুক্ত।

এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খালিদ হোসেন সজল বলেন, খবর শুনে অসুস্থদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করতে স্থানীয় ইউপি মেম্বারকে বলা হয়েছে। খুব ব্যস্ততার জন্য পরে কোনো খোঁজ নিতে পারিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com