Current Bangladesh Time
Thursday May ১৪, ২০২৬ ৪:৫৫ AM
Barisal News
Latest News
Home » কাউখালী » নাজিরপুর » পিরোজপুর » মঠবাড়িয়া » পিরোজপুরে ৩ উপজেলার সহস্রাধীক পরিবারের  ঈদ পালন
১০ April ২০২৪ Wednesday ৭:২৭:২২ PM
Print this E-mail this

পিরোজপুরে ৩ উপজেলার সহস্রাধীক পরিবারের  ঈদ পালন


পিরোজপুর প্রতিনিধিঃ

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করছেন পিরোজপুরের ৩ উপজেলার ১১ গ্রামের সহস্রাধীক পরিবার। বুধবার (১০ এপ্রিল) ওই সব পরিবার ঈদ পালন করছেন। সৌদী আরবের সাথে মিল রেখে ওই সব পরিবার ঈদ পালন করছেন বলে তারা জানান।

জানা গেছে, জেলার মঠবাড়িয়া উপজেলার ৬ গ্রাম, কাউখালী উপজেলার ২ টি গ্রাম, নাজিরপুরের ১টি গ্রাম, পিরোজপুর সদরের ২টি গ্রামে এ ঈদ উৎসব পালন হচ্ছে।

স্থানীয় একাধীক সূত্রে জানা গেছে, জেলার মঠাবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া, খেতাছিড়া ও চকরগাছিয়া এ ৬ গ্রামের প্রায় ৬ শতাধিক, জেলার কাউখালী উপজেলার বেতকা, শিয়ালকাঠী ও পারসাতুরিয়া ইউনিয়নের প্রায় ৭৫/৮০ পরিবার, জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৫০ পরিবার, জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা ও একপাই জুজখোলা গ্রামের প্রায় ৬০ পরিবার ঈদ পালন করছেন।

কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামের স্থানীয় পল্লী চিকিৎসক মারুফ হোসেন জানান, বেলতলার মোল্লা বাড়ি জামে মসজিদের ঈদের নামাজের ইমামতি করেন ওই মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন সিকদার পান্না ।সেখানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন গ্রামের প্রায় শতাধীক পুরুষ ঈদের নামাজ আদায় করেছেন। এ ছাড়া একই উপজেলার আয়রন গ্রামেও একটি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, জেলার মঠবাড়িয়ায় বুধবার (১০ এপ্রিল) ৬ শতাধীক পরিবার ঈদ পালন করেন। আর এ উপলক্ষে ওই দিন উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, মাপলেজা, ঝাটিবুনিয়া, চরকগাছিয়া, খেতাছিড়া, সদর ইউনিয়নের সবুজ নগর এ ৭ গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, খন্দকার বাড়ি জামে মসজিদে ঈদের নামাজ আদায় হয় সকাল সাড়ে ৯টার দিকে।
স্থানীয়রা জানান, সৌদি আরবের সাথে মিল রেখে ওই দিন স্থানীয় ৭টি মসজিদে ঈদ-উল-ফিতরের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

জেলার নাজিরপুরের শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা ইউপি সদস্য মো. বাবুল খান জানান, তারা প্রায় অর্ধশত পরিবারের ৬০ নারী ও পুরুষ স্থানীয় খেজুরতলা বাজারের আল-আমি মসজিদে সকাল ৯টায় ঈদের নামাজ
আদায় করেছেন। ওই নামাজে ইমামতি করেন স্থানীয় স্কুল শিক্ষক মাওলানা মো. কামরুজ্জামান। তারা গত ১৫ বছর ধরে এ মসজিদে ঈদের নামাজ জামায়াতের সাথে আদায় করছেন।

তিনি আরো জানান, তারা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা শুরু করেছিলেন। আর সে অনুযায়ী গতকাল মঙ্গলবার (১০ এপ্রিল) তাদের ৩০টি রোজা পূর্ণ হওয়ায় আজ বুধবার (১০এপ্রিল) তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেছেন। ওই মসজিদের নামাজ পড়তে আসেন পার্শ্ববর্তী বাগেরহাটের কচুয়া উপজেলা থেকে ১০-১২জন মুসল্লি।

সরেজমিনে সেখানে গিয়ে দেখা গেছে, মসজিদের সামনের অংশে নামাজ আদায় করছেন পুরুষ মুসল্লিরা। আর পিছনের অংশে (বারান্দায়) কাপড় দিয়ে আটকে পর্দা বেস্টিত হরে নামাজ আদায় করছেন নারীরা।
ওই নামাজে অংশ নেয়া স্থানীয় নারী ইউপি সদস্য রিক্তা বেগম জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সকলের সাথে নামাজ আদায় করছি। নামাজ শেষে ঈমামের নেতৃত্বে বিশ্বের সকল নর-নারীর মঙ্গল কমনা করে দেয়া করা হয়।

উল্লেখ্য, শুরেশ্বর পীরের অনুসারীরা প্রতি বছর সৌদি আরবের সাথে মিল রেখে রমজান (ঈদ-উল-ফিতর) ও কোরবানীর (ঈদ-উল-আযহা) দুই ঈদ পালন করে থাকেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com