শত্রুতার জেরে শতাধিক ফলদ গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ। পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের আমতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী রহমান শেখ বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন।
শুক্রবার (১২ জুলাই) সরেজমিনে গেছে, ওই গ্রামের রহমান শেখের জমিতে রোপিত নারিকেল, কাঁঠাল, আম ও আমড়াসহ প্রায় শতাধিক ফলের গাছ কেটে ফেলেছেন পার্শ্ববর্তী ছোমেদ শেখের ছেলে সাইদুল শেখ। ভুক্তভোগীর অভিযোগ গত বৃহস্পতিবার (১১ জুলাই) তিনি বাড়িতে না থাকার সুযোগে ওই দিন বিকেলে ওই সাইদুল শেখের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল তার বাড়ি সংলগ্ন ৩০ বছরের বেশি সময়ে ভোগ দখলীয় জমিতে থাকা ফল হওয়া ৯টি নারিকেল গাছ, ৮টি আমড়া গাছ, ৪টি কাঁঠাল গাছ, ৫টি আম গাছ সহ বিভিন্ন প্রজাতির শতাধিক ফলের গাছ কেটে ফেলেছে। বাড়ির থাকা নারীরা ওই গাছ কাটতে বাধা দিলে সেখানে অভিযুক্ত সাইদুল শেখের জমি আছে দাবি করে তাদের হত্যার হুমকিসহ কোপাতে যান।
এ বিষয়ে জানতে সাইদুল শেখের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ওই গাছ কাটার অভিযোগ অস্বীকার করে বলেন যাদের জায়গা তারাই গাছ কেটেছেন। স্থানীয়রা জানান, অভিযুক্ত সাইদুল শেখ স্থানীয় জামায়াত নেতা ও দুর্ধর্ষ সন্ত্রাসী। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩